রাজনীতিরাজ্য

‘৫০ হাজার নিন, ভোট দিন তৃণমূলকে’ – অভিষেকের মন্তব্যে তোলপাড় রাজনীতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘৫০ হাজার নিন, ভোট দিন তৃণমূলকে’ – অভিষেকের মন্তব্যে তোলপাড় রাজনীতি - West Bengal News 24
তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যের প্রতিটি বুথে নিয়োজিত বিএলএ-২দের তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সেই তথ্যই ফাঁস হয়ে গিয়ে পৌঁছে গিয়েছে বিজেপির কাছে। এরপর থেকেই তৃণমূলের বুথস্তরের কর্মীদের ফোন করে নিজেদের পক্ষে কাজ করার প্রলোভন দেওয়া হচ্ছে—এমনই দাবি শাসক শিবিরের। নির্বাচনী প্রচারের শুরুতেই বিজেপি ও কমিশনকে একসঙ্গে নিশানা করে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে দলের কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “দরদাম করুন। ১০ হাজার বললে ৫০ হাজার নিন। পদ্ম ফুলের টাকা নিন, জোড়া ফুলে ভোট দিন।”

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় আয়োজিত সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে ফের বিএলএ-২দের তথ্য ফাঁসের অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, ওই তথ্যের ভিত্তিতে বিজেপি কর্মীদের ফোন করে নিজেদের হয়ে কাজ করার প্রস্তাব দিচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “বুথে বসার লোক নেই ওদের। কী আর করবে। যাই হোক ফোন করলে ওদের থেকে টাকা নিন। আর যোগ্য জবাব দিয়ে দিন বিজেপিকে।”

আরও পড়ুন :: ‘দু’চড়’ থিওরি নিয়ে ভোটের ময়দানে সৌমিত্র, শুরু জোর বিতর্ক

এদিনের সভায় তৃণমূলের ‘পাঁচ প্রতিজ্ঞা’ও স্মরণ করিয়ে দেন তিনি। জানানো হয়, চতুর্থবার ক্ষমতায় এলে এই পাঁচটি প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখা, আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি, প্রতিটি ব্লক ও শহরে দুয়ারে চিকিৎসা পরিষেবা, কেন্দ্রীয় সাহায্য না মিললেও প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া এবং প্রবীণদের জন্য বার্ধক্যভাতা।

এর পাশাপাশি কৃষিক্ষেত্রের উন্নয়নে বড় ঘোষণা করেন অভিষেক। তিনি জানান, ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। একই মঞ্চ থেকে পাথরপ্রতিমা কেন্দ্রের কর্মী-সমর্থকদের নির্দিষ্ট লক্ষ্যও বেঁধে দেন তিনি। আগেরবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ২২,১৩৪ ভোটে জয়ী হয়েছিল। এবার সেই ব্যবধান বাড়িয়ে ৪০ হাজারে পৌঁছে দেওয়ার আহ্বান জানান অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপিকে যেন ৫০টির বেশি আসন জিততে না দেওয়া হয়।

সব মিলিয়ে তাঁর বক্তব্যে স্পষ্ট, মানুষের পাশে থাকার বার্তাই সামনে রাখতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য