রাজনীতিরাজ্য

চার্জশিট ঘিরে রাজনৈতিক সংঘাত তুঙ্গে! শাহকে ‘দিল্লির জমিদার’ বলে কটাক্ষ মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চার্জশিট ঘিরে রাজনৈতিক সংঘাত তুঙ্গে! শাহকে ‘দিল্লির জমিদার’ বলে কটাক্ষ মমতার - West Bengal News 24

ভোটের আবহে নতুন করে রাজনৈতিক অস্ত্র হিসেবে সামনে এসেছে ‘চার্জশিট’। তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শনিবার কলকাতায় ৩৫ পাতার চার্জশিট প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পালটা জবাব দিতে ‘মোটা ভাই জবাব চাই’ শিরোনামে প্রতিক্রিয়া জানায় শাসকদল।

এরপরই তৃণমূল সুপ্রিমো নাম না করে অমিত শাহকে ‘দিল্লির জমিদার’ বলে তীব্র আক্রমণ শানালেন। ফেসবুক পোস্টে মমতার সাফ বার্তা – ‘মানুষ জানে ছিনিয়ে নিতে নিজের অধিকার-/ শত বঞ্চনার জবাব দেবে, শোনো দিল্লির জমিদার।’ পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি দাবি করেন, ‘কোনও দুর্বৃত্তরা ষড়যন্ত্র-চক্রান্ত করে আমাদের পরাজিত করতে পারবে না।’

আরও পড়ুন :: ৩২ হাজার ভোটে জয়ের পরও টিকিট নেই! অন্য দলে যাওয়ার ইঙ্গিতে জল্পনা বাড়ালেন মনোজ

শনিবার একদিকে কলকাতার নিউটাউনের একটি অভিজাত হোটেলে বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শানাচ্ছিলেন অমিত শাহ, অন্যদিকে একই সময়ে জেলার পর জেলা চষে বেড়াচ্ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতো এদিনও একাধিক জনসভায় যোগ দেন তিনি। দলীয় প্রার্থীদের হয়ে সরাসরি প্রচারে নেমে মানুষের দুয়ারে পৌঁছে যান, যা তাঁর জনসংযোগের ধারাবাহিকতাকেই তুলে ধরে।

এদিন রানিগঞ্জ, রঘুনাথপুর ও কাশীপুরে প্রচার সভা থেকে সামগ্রিকভাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোনও ব্যক্তির নাম নিয়ে আক্রমণ করতে শোনা যায়নি তাঁকে। দিনের প্রচার শেষে সন্ধ্যায় নিয়মমাফিক সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেন তিনি। সেই পোস্টের সঙ্গেই চার্জশিট প্রসঙ্গে নাম না করে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলা কোনোদিন কারোর দয়া-দাক্ষিণ্যে বাঁচেনি, বাঁচবে না। আমরা আমাদের হকের অধিকার ছিনিয়ে নিতে জানি। কোনো দুর্বৃত্তরা ষড়যন্ত্র-চক্রান্ত করে আমাদের পরাজিত করতে পারবে না। সকল অনিষ্টকারীর গুপ্ত মন্ত্রণা ভেস্তে যাবে বাংলার মানুষের আশীর্বাদ-দোয়ায়।’

আরও পড়ুন ::

Back to top button