রাজনীতিরাজ্য

অর্থ বিলি নয়, ‘নতুন বিকল্প’-এর ডাক! ইস্তেহারে তৃণমূল-বিজেপি দু’পক্ষকেই নিশানায় খাড়গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Congress Manifesto Bengal : অর্থ বিলি নয়, ‘নতুন বিকল্প’-এর ডাক! ইস্তেহারে তৃণমূল-বিজেপি দু’পক্ষকেই নিশানায় খাড়গে - West Bengal News 24

বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। সেই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলকেই একসঙ্গে আক্রমণ শানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলায় নিজেদের একটি ‘নতুন বিকল্প’ হিসেবে তুলে ধরতে চাইছে কংগ্রেস। তিনি বলেন, “বাংলায় আমরা নতুন বিকল্প দিতে চাই। আমাদের ইস্তেহার অর্থ বিলোনোর কথা বলে না। রিবিল্ড এবং রিফর্মের কথা বলে।”

প্রায় দুই দশক পর রাজ্যে একক শক্তিতে নির্বাচনী লড়াইয়ে নেমেছে কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এটি বাংলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ – চটকদার প্রতিশ্রুতির রাজনীতি থেকে সরে এসে দীর্ঘমেয়াদি স্থিতিশীল উন্নয়নের পথে এগোনোর। ইস্তেহার প্রকাশের সময় খাড়গে বলেন, “তৃণমূলের সরকার এখানে ১৫ বছর ধরে চলছে। কিন্তু এখানে শিল্প, কর্মসংস্থান দরকার। বিজেপি এসব কথা বলে না। ওরা মেরুকরণের কথা বলে। কংগ্রেস বিকল্প নিয়ে আসছে। আমরা সরকারে এলে ১ বছরে শূন্য পদ পূরণ করব।”

আরও পড়ুন :: নওশাদের প্রচার ঘিরে ভাঙড়ে উত্তেজনা, পতাকা ছেঁড়ার অভিযোগে রাস্তা অবরোধ আরাবুল-নওশাদের

রাজ্যের বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যার প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি আরও বলেন, “আগে কেউ শিল্পের কথা বললে কলকাতার কথা বলত। এখন এখানকার যুবকরা মহারাষ্ট্র চেন্নাই হায়দরাবাদ চলে যাচ্ছে। পরিস্থিতি খারাপ। ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে যুবক-যুবতীরা। এখানকার সরকারের কোনও পরিকল্পনা নেই। বিজেপি তো এসব ভাবে না। শুধু হিন্দু-মুসলিমের দাঙ্গা লাগায়। তাই আমরা তৃতীয় বিকল্প নিয়ে এসেছি, নেহেরুর সংকল্পকে সামনে রেখে।”

একইসঙ্গে রাজ্যের দুর্নীতি নিয়েও সরব হন তিনি। খাড়গে বলেন, “এখানে দুর্নীতির ছবি সামনে এসেছে। এক মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এবার বাংলাকে রুল অফ ল এর দিকে নিয়ে যেতে হবে।”

এদিন কংগ্রেসের সর্বভারতীয় মিডিয়া বিভাগের প্রধান জয়রাম রমেশও আক্রমণের সুর আরও তীব্র করেন। তিনি বলেন, “তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুই পিঠ। তাই আমাদের নতুন মুদ্রার দরকার। বর্তমান রাস্তা বা বিজেপির রাস্তা না দেখিয়ে কংগ্রেসের রাস্তা তৃতীয় রাস্তা আমরা দেখতে চাই।”

ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলকে এভাবে নিশানা করায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে জোটের ভবিষ্যৎ নিয়ে। সেই প্রসঙ্গে জয়রাম রমেশের বক্তব্য, “এটা ইন্ডিয়া ব্লকের বিষয় না। বিভিন্ন রাজ্যে সেখানকার ।মতো লড়াই হয়। যদিও জাতীয় লড়াইয়ে আমরা সবাই এক। কিন্তু রাজ্যের বিষয়ে বর্তমান সরকার যদি ঠিক মতো কাজ না করে তাহলে মানুষ যা চায় সেই অনুযায়ী কাজ হবে।”



টাকা নয়, চাই সংস্কার! তৃণমূল-বিজেপিকে বিঁধে বাংলার জন্য ‘তৃতীয় বিকল্প’ আনলেন খাড়গে 💥

বাংলার রাজনীতিতে এবার বড় ধামাকা! প্রায় দুই দশক পর একক শক্তিতে লড়াইয়ের ডাক দিয়ে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা বিজেপির হিন্দু-ত্ববাদী রাজনীতির বদলে মল্লিকার্জুন খাড়গে শোনালেন ‘রিবিল্ড এবং রিফর্ম’-এর মন্ত্র। কলকাতার হারানো শিল্প গৌরব ফেরাতে এবং বেকারত্ব দূর করতে কংগ্রেসের এই ‘নতুন বিকল্প’ কি পারবে বাংলার মানুষের মন জয় করতে?

খাড়গের তোপ: “তৃণমূলের আমলে শিল্প নেই, শুধু দুর্নীতি! আর বিজেপি করে বিভাজনের রাজনীতি। আমরা নেহরুর সংকল্প নিয়ে বাংলার যুবকদের হাতে কাজ দিতে চাই।”

SEO কিওয়ার্ড:

মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)

কংগ্রেস ইস্তেহার (Congress Manifesto Bengal)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Bengal Assembly Election)

তৃণমূল বনাম কংগ্রেস (TMC vs Congress)

বিজেপি বনাম কংগ্রেস (BJP vs Congress)

বাংলার বেকারত্ব সমস্যা (Unemployment in Bengal)

তৃতীয় বিকল্প (Third Alternative Bengal)

জয়রাম রমেশ (Jairam Ramesh)

ইন্ডিয়া জোট (INDIA Alliance)

বাংলার শিল্পায়ন (Industrialization in Bengal)

আরও পড়ুন ::

Back to top button