রাজ্য

ভোটগণনার আগে কড়া হুঁশিয়ারি কমিশনের: কাউন্টিং এজেন্টদের ওপর বড় নিষেধাজ্ঞা, জারি হল নতুন নিয়ম!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Election Result 2026 : ভোটগণনার আগে কড়া হুঁশিয়ারি কমিশনের: কাউন্টিং এজেন্টদের ওপর বড় নিষেধাজ্ঞা, জারি হল নতুন নিয়ম! - West Bengal News 24

আগামীকালই নির্ধারিত হবে রাজ্যের রাজনৈতিক ভাগ্য। আর তার ঠিক আগের দিনই জেলা নির্বাচনী আধিকারিকদের কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। গণনাকেন্দ্রের নিরাপত্তায় বিন্দুমাত্র ‘ঢিলেমি’ সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে পুলিশ আধিকারিক— প্রত্যেকের জন্য জারি হয়েছে একগুচ্ছ কঠোর নির্দেশিকা।

গণনার দিন গণনাকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, রিটার্নিং অফিসারের (Returning Officer) অনুমতি ছাড়া কোনো কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে বাইরে বেরোতে পারবেন না। গণনা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন :: গণনার আগে মাঠে সক্রিয় বিজেপি, প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল

গণনাকেন্দ্রের নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ত্রিস্তরীয় বলয়। তবে এবারের বিশেষত্ব হলো জওয়ানদের দায়বদ্ধতা। সিইও মনোজকুমার অগ্রবাল জানিয়েছেন:

  • নিরাপত্তার দ্বিতীয় স্তরে কোনো অনিয়ম হলে তার দায় নিতে হবে প্রথম স্তরের কর্মীদের।

  • একইভাবে দ্বিতীয় ও তৃতীয় স্তরের ক্ষেত্রেও একে অপরের ওপর দায়বদ্ধতা থাকবে।

  • প্রোটোকল ভাঙলে সরাসরি কড়া পদক্ষেপ নেওয়া হবে।

গণনাকেন্দ্রে মোবাইল ব্যবহারের ওপর জারি হয়েছে অলিখিত নিষেধাজ্ঞা।

  • শুধুমাত্র গণনা পর্যবেক্ষক (Counting Observer) এবং রিটার্নিং অফিসার মোবাইল সঙ্গে রাখতে পারবেন।

  • বাকি আর কারোর মোবাইল নিয়ে ঢোকার অনুমতি নেই।

  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটগণনা কর্মীদের মোবাইল নম্বর কোনোভাবেই জনসমক্ষে আনা যাবে না। নম্বর ফাঁস হলে জেলা নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণনা প্রক্রিয়াকে নিশ্ছিদ্র করতে ২৪২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এর মধ্যে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন, যারা গণনাকেন্দ্রের বাইরের আইনশৃঙ্খলা রক্ষা করবেন। তবে নিয়মানুযায়ী, পুলিশ পর্যবেক্ষকেরা কোনোভাবেই গণনাকক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

গণনার প্রতিটি ধাপে রাখা হয়েছে একাধিক চেক-পয়েন্ট:

  • ফর্ম-১৭সি-টু (Form-17C-2): এই ফর্মেই চূড়ান্ত ফলাফল লিখবেন কাউন্টিং সুপারভাইজ়ররা।

  • স্বাক্ষর: কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল লেখা হবে এবং তাদের সই সংগ্রহ করা হবে।

  • মাইক্রো অবজার্ভার: প্রতিটি টেবিলে থাকা মাইক্রো অবজার্ভারদের নিজস্ব রেকর্ডের জন্য আলাদা করে ফলাফল লিখে রাখতে হবে।

আরও পড়ুন ::

Back to top button