রাজ্য

অভিষেকের আপ্ত সহায়কের খোঁজে হন্যে সিআইডি! সুমিতের বিরুদ্ধে জারি লুক আউট নোটিস, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অভিষেকের আপ্ত সহায়কের খোঁজে হন্যে সিআইডি! সুমিতের বিরুদ্ধে জারি লুক আউট নোটিস, দেশত্যাগে নিষেধাজ্ঞা - West Bengal News 24

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবার ‘লুক আউট নোটিস’ জারি করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় আদালতে। সোমবার সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই সিআইডির তরফে লুক আউট নোটিস জারি করা হয়। ফলে দেশের যে কোনও বিমানবন্দর বা সমুদ্রবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টা করলে সুমিতকে আটক করা হতে পারে।

গত কয়েক দিন ধরে সুমিতের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দায়ের করা মামলার প্রেক্ষিতে সিআইডি অভিবাসন দফতরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আবেদন জানায়। মঙ্গলবার সেই আবেদন অনুমোদন পায়।

আরও পড়ুন :: ‘ডবল ইঞ্জিন’ সরকারের চমক! বাংলামুখী ৪২ শিল্পপতি, প্রথম বাজেটেই বড় ধামাকার ইঙ্গিত

অন্যদিকে, সোমবার মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই দিনে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। চলতি সপ্তাহের মধ্যেই ওই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

সুমিতের খোঁজে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছয় শালবনি থানার পুলিশ। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে পুলিশ। সূত্রের খবর, তদন্তকারীরা শেষবার সুমিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন অভিষেকের ওই বাড়ির আশপাশেই পেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই সেখানে তল্লাশি চালানো হয়। যদিও ওই অভিযানে সুমিতের সন্ধান মেলেনি।একই দিনে হুগলির শ্রীরামপুরে অবস্থিত সুমিতের শ্বশুরবাড়িতেও পুলিশি তল্লাশি চালানো হয়। কিন্তু সেখান থেকেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

শালবনি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুমিত রায়ের খোঁজ করছে পুলিশ। সূত্রের দাবি, জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিতের নাম উঠে আসে।

আরও পড়ুন ::

Back to top button