রাজ্য

বাম আমলের লাল, তৃণমূলের নীল-সাদা অতীত! বাংলায় এবার ছুটবে ‘গেরুয়া’ সরকারি বাস, বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাম আমলের লাল, তৃণমূলের নীল-সাদা অতীত! বাংলায় এবার ছুটবে ‘গেরুয়া’ সরকারি বাস, বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর - West Bengal News 24

রাজ্যে সরকার বদলের পর সরকারি বাসের রঙেও বদল আসতে চলেছে। নতুন সরকারি বাসগুলি এবার থেকে গেরুয়া রঙে দেখা যাবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তাঁর বক্তব্য, “আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রঙ করা হবে।”

বাংলায় দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। সেই সময় কলকাতা-সহ রাজ্যের দূরপাল্লার সরকারি বাসের পরিচিত রং ছিল লাল। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর বিভিন্ন সরকারি পরিকাঠামো, রাস্তার রেলিং এবং অফিস ভবনের রং নীল-সাদায় বদলে যায়। তার প্রভাব পড়ে সরকারি বাসের ক্ষেত্রেও। লাল রঙের বদলে সরকারি বাসগুলি নীল-সাদা রঙে চলতে শুরু করে।

আরও পড়ুন :: বারুইপুরে মৃত যুবক নির্দোষ, চিহ্নিত ২০০ দাঙ্গাকারী! মৌলবাদী ছকের পর্দাফাঁস করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এবার তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকারের আমলে একাধিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেই তালিকায় এবার যুক্ত হল সরকারি বাসের রংও। কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই জল্পনায় সিলমোহর দেন পরিবহণ মন্ত্রী।

সরকারি বাসের নতুন রং নিয়ে অর্জুন বলেন, “গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা তো রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রং করা হবে।”

ফলে নতুন যে সরকারি বাসগুলি রাস্তায় নামবে, সেগুলি গেরুয়া রঙের হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে বর্তমানে চলা পুরনো নীল-সাদা সরকারি বাসগুলির রংও বদলানো হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানা যায়নি। এই নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

আরও পড়ুন ::

Back to top button