প্রযুক্তি

আপনার তথ্য গুগল থেকে যেভাবে ডাউনলোড করবেন

আপনার তথ্য গুগল থেকে যেভাবে ডাউনলোড করবেন - West Bengal News 24

আপনি গুগলের জিমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, ম্যাপ, ইউটিউবসহ বিভিন্ন সেবা ব্যবহার করেন। চাইলেই আপনি খুব সহজেই জমা করা তথ্য গুগলের সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন। নিজের আর্কাইভ করে সংরক্ষণও করতে পারবেন আপনার তথ্য। এ ছাড়া যদি কেউ গুগল ছেড়ে অন্য কোনো সেবা নিতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্ট মুছে দেন। তবে তা করার আগে গুগলে আপনার জমানো তথ্যগুলোর ব্যাকআপ রাখতে পারেন।

আপনার তথ্য গুগল থেকে যেভাবে ডাউনলোড করবেন - West Bengal News 24

গুগল আপনার কী জানে
আপনি হয়তো কোথাও ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার আগে গুগল ম্যাপ ব্যবহার করেছে। এরকম তথ্যগুলো একটি একটি করে জমা করে রেখেছে গুগল। এ ছাড়া আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, কোথায় কাজ করেন, কোথায় থাকেন, আগে কোথায় ছিলেন, আপনার শখের বিষয়গুলো তার জানা।

ক্রোম ব্রাউজার ব্যবহার করে কী কী কাজ করেছেন, ইউটিইউবে কোন কোন ভিডিও দেখেন, কোথায় কমেন্ট করেছেন সব গুগলের সার্ভারে পাবেন। তবে মনে রাখবেন, এই ব্যাকআপ করা মানেই গুগল অ্যাকাউন্ট মুছে ফেলা নয়।

আপনার তথ্য গুগল থেকে যেভাবে ডাউনলোড করবেন - West Bengal News 24

যেভাবে ডাউনলোড করবেন আপনার তথ্য
প্রথমে এই ঠিকানায় যেতে হবে http://takeout.google.com/settings/takeout। এরপর আপনার জিমেইল অ্যাকাউন্টিতে প্রবেশ করুন। আপনি সেখান থেকে কোন কোন সেবার তথ্য ডাউনলোড করতে চান তা ঠিক করতে পারেন। আবার আপনি সবই ব্যাকআপ নিতে পারেন। এরপর ওই পেজের নিচে ‘নেক্সট’এ ক্লিক করুন। এখন আপনাকে আর্কাইভটি কি ফরম্যাটে ও এর সাইজ ঠিক করতে হবে। ফরম্যাট এক জিবি থেকে ৫০ জিবি পর্যন্ত থাকে এর ধারণ ক্ষমতা। এরপর ‘ক্রিয়েট আর্কাইভ’ এ ক্লিক করলেই কাজ শেষ।

গুগল এই আর্কাইভটি প্রস্তুত করতে সময় নেয়। তা নির্ভর করবে আপনার সংরক্ষিত তথ্যের ওপর। এরপর গুগল আপনাকে ইমেইল করে জানিয়ে দেবে যখন আর্কাইভ প্রস্তুত হবে। এই আর্কাইভ থেকে আপনি আপনার তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button