অপরাধ

প্রেমিকের সঙ্গে মেলামেশায় বাধা দেওয়ায় বাবাকে হত্যা করলো মেয়ে

প্রেমিকের সঙ্গে মেলামেশায় বাধা দেওয়ায় বাবাকে হত্যা করলো মেয়ে - West Bengal News 24

পড়াশোনায় ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করুক তা চাননি বাবা। আর এ নিয়ে মেয়েকে মারধরও করতেন তিনি। তবে বিষয়টি সহজভাবে নেয়নি মেয়ে। ইচ্ছেমতো চলাফেরায় বাবা যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে বাবাকে খুন করলেন ১৫ বছরের মেয়েটি।

পুলিশের কাছে নিঃসংকোচে এমন অপরাধের কথা স্বীকার করেছে ওই কিশোরী। জানিয়েছে, নিজের ইচ্ছেমতো বাঁচতেই বাবাকে খুন করে সে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর রাজাজি নগরের।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মেয়েটি প্রবীণ নামে এক কলেজছাত্রের সঙ্গে মেলামেশা করতো। ১৯ বছরের ওই যুবক স্কুলে থাকতেই কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি সেকথা জানতে পেরে মেয়েকে বকাঝকা করেন তার বাবা। মেয়ে কথা না শোনায় তাকে বেল্ট দিয়েও নাকি মারধর করেন তিনি। মোবাইল ফোনটিও কেড়ে নেন।

এরপর প্রবীণই মেয়েটিকে লুকিয়ে একটি মোবাইল ফোন কিনে দেয়। সেই ফোনেই বয়ফ্রেন্ডের সঙ্গে বাবাকে খুনের পরিকল্পনা করে ওই কিশোরী।

গত সপ্তাহে মেয়েটির মা পুদুচেরি যান। সে সময় বাবার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে দেয় মেয়ে। তারপর প্রবীণকে নিজের বাড়িতে ডেকে এনে ছুরি মেরে খুন করে বাবার গালে কয়েকটা থাপ্পড়ও মারে সে। পরে দুজনে মিলে মৃতদেহ পুড়িয়ে দেয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য