স্বাস্থ্য

সাবধান! গবেষনায় ওঠে এল চাঞ্চল্যকর তথ্য! চুমু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার

সাবধান! গবেষনায় ওঠে এল চাঞ্চল্যকর তথ্য! চুমু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার - West Bengal News 24

চুমুর গুণ যেমন আলোচনার ও আগ্রহের বিশেষ বস্তু, কিন্তু তার অপকারিতাও যুগলকে দুশ্চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। মাংসাশী বা নিরামিষাশী প্রত্যেকের মুখেই লালার বিশেষ কার্যকারিতা থাকে। খাবার চিবোনো ও পাচনের প্রধান উপকরণ এই লালা। চুমু খেলে লালা এক মুখ থেকে আরেক মুখে লাগবেই।

গবেষণা বলছে, ভালবাসা ছাড়াও অসংখ্য ব্যাকটেরিয়া এক মুখ থেকে আরেক মুখে আদানপ্রদান হয়। জানা যাচ্ছে, ১০ সেকেন্ডের গভীর চুমুতে ৮ কোটি ব্যাক্টেরিয়া একজনের লালার সঙ্গে অন্যের মুখে প্রবেশ করে। যারা যত বেশি চুমু খাচ্ছেন, তাঁদের মুখ তত বেশি ব্যাক্টেরিয়ায় ভরে যাচ্ছে। নেদারল্যান্ডের একটি সংস্থা একবার এই গবেষণা চালায়। প্রতি যুগল কতবার চুমু খান ও কত ঘনঘন চুমু খান, তার উপর একটি ফর্ম পূরণ করে এই পরীক্ষা হয়। জানতে চাওয়া হয় যুগলের আচরণও। তারপর বিশেষ একধরনের ব্যাক্টেরিয়া ভরতি প্রোবায়োটিক পানীয় খেতে দেওয়া হয়েছিল। পরস্পরকে চুমু খাওয়ার পর দেখা যায়, যাঁরা ওই পানীয় খাননি, তাঁদের মুখেও ব্যাক্টেরিয়ার সংখ্যা তিনগুণ বেড়ে গিয়েছে।

তবে আশঙ্কার মেঘ অন্যত্র। জানা যাচ্ছে, চুমুর আচমকা আঘাত সহ্য করতে না পারলে অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যেতে পারে। যার ধাক্কা পৌঁছতে পারে হৃদয়েও। সেক্ষেত্রে হৃদয়ের আদানপ্রদান করতে গিয়ে যুগলে আক্রান্ত হতে পারে হৃদরোগেও। চুমু যেহেতু পুরোপুরি হরমোন নির্ভর, সেই কারণেই অনিয়ন্ত্রিত হার মাত্রাতিরিক্ত ক্ষতি ডেকে আনতে পারে হৃদয়ের।

আরও পড়ুন ::

Back to top button