অপরাধ

চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি - West Bengal News 24

রাজ্যের ক্রমশই বাড়ছে বেকারত্বের সমস্যা। কলেজ পাশ করার পর একাধিক স্থানে ঘুরে ঘুরে চাকরি খুঁজতে হচ্ছে যুবক যুবতিদের। আর সেই বেকারত্বের সমস্যাকেই কাজে লাগাচ্ছে অনেকে। জানা গেছে এক যুবতিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তি সহবাস করে। পরে ওই যুবতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হুমকিও দেয়। তবে পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। ধৃতের নাম গণেশ রাজদেও।

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগর এলাকার বাসিন্দা ওই যুবতি । তাঁর সঙ্গে আলাপ হয় পূর্ব বর্ধমানের একটি স্কুলের প্রধান শিক্ষক গণেশ রাজদেও-র । আলাপ হওয়ার পর যুবতিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন গণেশ । নীলাশার সঙ্গে সহবাস করেন । অভিযোগ, সেইসময় কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখেন গণেশ । পরে চাকরি না পাওয়ায় গণেশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা জানান ওই যুবতি।

আরও পড়ুন ::

Back to top button