জানা-অজানা

এই শিশুদের বুদ্ধি আইনস্টাইন আর হকিংয়ের চেয়েও বেশি!

এই শিশুদের বুদ্ধি আইনস্টাইন আর হকিংয়ের চেয়েও বেশি! - West Bengal News 24

এই শিশুদের বুদ্ধি আইনস্টাইন আর হকিংয়ের চেয়েও বেশি!

কেবল বড়রাই কী বুদ্ধিমান হয়? অনেক সময় কিন্তু শিশুরাও বুদ্ধির দৌড়ে সবাইকে ছাপিয়ে যায়। বুদ্ধিমত্তার পরীক্ষায় এদের ফলাফল দেখে সবাই হতবাক! এমনকি এমনও কয়েক শিশুর সন্ধান মিলেছে যারা আইকিউ পরীক্ষায় আলবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিংকেও টেক্কা দিয়েছে।

এরা শুধু জিনিয়াসই নয়, এরা অতিমানবীয় বুদ্ধিমত্তার অধিকারী বলেই মনে করেন বিজ্ঞানীরা। এখানে তাদের চিনে নিন।

১. অর্ণব শর্মা
ইংল্যান্ডে থাকে ছেলেটি। ভারতীয় বংশোদ্ভুত, বয়স মাত্র ১১। এই ছেলেটি আইনস্টাইনের আইকিউ স্কোর থেকে আরো দুই পয়েন্ট এগিয়ে ১৬২ পেয়েছে। দেশটির সর্বোচ্চ আইকিউধারীদের মধ্যে সে এখন অন্যতম।

২. রাজগৌরি পায়ার
বয়স সবে ১২। মেনসা আইকিউ টেস্টে ১৬২ স্কোর করেছে সে। আইনস্টাইন আর হকিংকে টপকে ২ পয়েন্ট এগিয়েছে সে। ভারতীয় বংশোদ্ভুত এই মেয়েটি ব্রিটিশ মেসনা আইকিউ সোসাইটির নব্য সদস্য হয়েছে।

৩. ধ্রুভ তালাতি
১০ বছর বয়সী আরেক জিনিয়াস। ২০১৬ সালে সে মেনসা কেটেল থ্রি বি পেপারে অংশ নিয়ে সে ১৬২ স্কোর করেছে। দুই বিজ্ঞানীর চেয়েও ২ পয়েন্ট বেশি পেয়েছে সে। অনেক বুদ্ধিমান বড়রাও খুব বেশি হলে ১৬১ স্কোর তুলতে পারে। এর বেশি নয়। ১৮ বছরের কম বয়সীদের ১৬২-ই সর্বোচ্চ।

৪. অখিলেশ চন্দ্রকার
১১ বছর বয়সী এই ছেলেটি স্কটল্যান্ডে মেনসা আইকিউ টেস্টে ১৬০ পয়েন্ট অর্জন করে। এ আইনস্টাইন আর হকিংয়ের সমান। সে এখন বিশ্বের সেরা ২ শতাংশ বুদ্ধিমান মানুষের একজন।

৫. কাশমিয়া ওয়াহি
মুম্বাইয়ে জন্ম তার। কাশমিয়া মেনসা আইকিউ টেস্টে ১৬২ অর্জন করেছে। ১১ বছর বয়সী এই ভারতীয় মেয়েটি এখন ব্রিটেনে থাকে। পৃথিবীর আলোকিত মানুষগুলোর একজন সে।

আরও পড়ুন ::

Back to top button