বিচিত্রতা

এক পুরুষের ১০০ স্ত্রী!

এক পুরুষের ১০০ স্ত্রী! - West Bengal News 24

একজন রাজার প্রধান দায়িত্ব দেশ শাসন করা। ক্যামেরুনের বাফুটের রাজা দ্বিতীয় আবুম্বির রাজ্য চালনায় কতটুকু সফল সেটি নিয়ে যতো আলোচনাই থাকুক না কেন একটি জায়গায় অবশ্য তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন।

রাজা দ্বিতীয় আবুম্বি সংসার করছেন একসাথে শত রানি নিয়ে। রাজ্য পরিচালনায় তার দক্ষতা, জনপ্রিয়তা সব কিছু ছাপিয়ে বারবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রাজা দ্বিতীয় আবুম্বি।

মজার বিষয় হলো, এই একশ রানিকেই বিয়ে করেননি আবুম্বি। সেখানকার প্রথানুযায়ী, রাজা মারা গেলে তার উত্তরসূরি এই সব রানির দায়িত্ব গ্রহণ করেন। এর বাইরে বিয়েও করতে পারেন তিনি।

স্থানীয় প্রথা অনুযায়ী, রাজ্য প্ররিচালনার ক্ষেত্রে সফল এবং বীরত্তের পরিচয় দিতে পারেন রাজার উত্তসূরিদের মধ্যে থেকে এমন একজন পরবর্তীতে রাজা হন। সেই সঙ্গে তার পূর্ববর্তী রাজাদের স্ত্রী অর্থাৎ তার মা, দাদিসহ সকলেই রানী হয়ে থাকে।

আমুম্বির তৃতীয় স্ত্রী রানি কনস্ট্যান্স বলেন, সব সফল মানুষের পেছনেই একজন সফল ও ধৈর্যশীল স্ত্রী থাকেন। আমাদের ঐতিহ্যে আছে, যখন তুমি রাজা হবে, রাজার সবচেয়ে বয়সী রানি ছোটদের দেখাশোনা করেন। এমনকি রাজাকেও শিখিয়ে-পড়িয়ে নেন। কারণ রাজা আগে রাজা ছিলেন না, ছিলেন রাজপুত্র। তাকে রাজকার্য শেখানোর জন্য বড় স্ত্রীর ভূমিকা প্রধান। রানিদের অবদানের কথা আবুুম্বি নিজেও অবলীলায় স্বীকার করে নিয়েছেন। রানিদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, রানিরা সবকিছু বোঝেন এবং আমাকে রাজকার্যে পরামর্শ দিয়ে থাকেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য