আইন-আদালত

এবার সেই বাগদত্তা সাবেক মন্ত্রীর নাম প্রকাশ করবেন সানাই

এবার সেই বাগদত্তা সাবেক মন্ত্রীর নাম প্রকাশ করবেন সানাই - West Bengal News 24

সময়ের বিতর্কিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সব সময় সংবাদের শিরোনাম হয়ে থাকতে চান। চলতি বছরের শুরুতেই সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে ডেকে নেওয়া হয় তাকে। সেখানে মুচলেকা দেওয়ার পর ছাড়া পান তিনি। এরপরেই আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীকে বিয়ে করেন বলে তিনি জানান কিন্তু গোপনীয়তা রক্ষাতেই সেসময় সেই মন্ত্রীর নাম বলেননি এই অভিনেত্রী।
আগামী ৮ সেপ্টেম্বর তার জন্মদিন অনুষ্ঠানে সেই সাবেক মন্ত্রী স্বামীর পরিচয় প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে সানাই গণমাধ্যমের কাছে বলেন, আগামী ৮ সেপ্টেম্বর আমার জন্মদিন উপলক্ষে আমার সমস্ত ফ্যান ফলোয়ার ,বন্ধু-সহকর্মীদের অনেক বড় একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে সকলের সামনে আমার স্বামীকে পরিচয় করে দেব।

আরও পড়ুন ::

Back to top button