বিচিত্রতা

গভীর সমুদ্রে বিচরণকারী এক বিস্ময়কর মাছ!

গভীর সমুদ্রে বিচরণকারী এক বিস্ময়কর মাছ! - West Bengal News 24

গভীর সমুদ্রে বিচরণকারী সমুদ্রের বিস্ময়কর এক মাছের নাম এংলার ফিশ। পৃথিবীতে এই প্রজাতির মাছ রয়েছে প্রায় দুই শতাধিক। এই মাছের মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা যাকে ইলিসিয়াম বলে। ইলিসিয়ামের শেষপ্রান্ত এসকা নামে পরিচিত যা থেকে আলো উৎপন্ন হয়। এংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এ আলো ব্যবহার করে।

এদের মুখে থাকে সুচালো দাঁত। মুখ অর্ধচন্দ্রাকার। মাথা বেশ বড়। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়।

এদের প্রজননক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্যগ্রহণ করতে পারে না। এ অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে। আর মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালির সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে।

এভাবে স্ত্রী মাছ যতদিন বাঁচে পুরুষ মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে। এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণুও সরবরাহ করে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য