অপরাধ

নারীসঙ্গের ফাঁদে খোয়াত টাকা ! মধুচক্রের পর্দাফাঁস পুলিশের

নারীসঙ্গের ফাঁদে খোয়াত টাকা ! মধুচক্রের পর্দাফাঁস পুলিশের - West Bengal News 24

নেতা-আমলাদের ফাঁসানোর কাজ চলছিল বহুদিন ধরে। নারীসঙ্গের (মধুচক্র) টোপ দিয়ে মোটা টাকা আদায় করা হচ্ছিল তাঁদের থেকে। অবশেষে এই বড়সড় চক্রের পর্দাফাঁস করল মধ্যপ্রদেশ পুলিশ।

ইন্দোরে এই চক্র কাজ চালাত বলে পুলিশ অভিযোগ পেলেও তিন মহিলা এবং এক ব্যক্তিকে বৃহস্পতিবার ভোপাল থেকে আটক করে ইন্দোর পুলিশ। এক মহিলার মোবাইলে মিলেছে আপত্তিকর কিছু ছবি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মূলত রাজনৈতিক নেতা ও সরকারি অফিসাররাই ছিল এই চক্রের টার্গেট। চার জনকেই জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)-এর গোয়েন্দারা।

সূত্র: dailyindia.in

আরও পড়ুন ::

Back to top button