জীবন যাত্রা

নিত্যদিনে সঙ্গিনীকে যেসব উপহার দেবেন

নিত্যদিনে সঙ্গিনীকে যেসব উপহার দেবেন - West Bengal News 24

প্রিয় মানুষকে খুশি করতে আর দিনটি রঙিন করে তুলতে তার প্রিয় জিনিসটিই তাকে উপহার হিসেবে দিতে পারেন। তাকে ছোট ছোট বিষয়ের মাধ্যমে তাকে খুশি করতে পারেন। খুব ছোট হলেও বিষয়গুলো সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। সম্পর্কে আকর্ষণ বাড়াতে এ উপাহারগুলোর কথা জানিয়েছে সম্পর্ক বিষয়ক ওয়েবসাইট লাভলার্নিংসডটকম।

বিছানায় সকালের নাস্তা
সঙ্গীনির আরো বেশি প্রিয়ভাজন হয়ে ওঠার চমৎকার একটি উপায় এটি। সবসময় তো সঙ্গীনিই নাস্তা তৈরি করে, মাঝে মাঝে না হয়, সেটি তৈরি করে আপনিই তার কাছে নিয়ে গেলেন। আর সেটা বিছানায় থাকতে থাকতে। হতে পারে সেটি চা বা কফি বা জুস, যে কোনো কিছু।

হঠাৎ করে বেড়াতে যান
সঙ্গীনিকে বলুন, কোনো একদিন কাজের পর কিছুটা সময় রাখতে। সেই সময়টায় তাকে কোথাও বেড়াতে নিয়ে যান বা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যান। বা কোনো পিকনিকের আয়োজন করুন। অবশ্যই সে বিষয়টি পছন্দ করবে। সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন।

ছবির কোলাজ
আপনাদের নিজেদের অনেকগুলো আলাদা আলাদা ছবি নিন। সবগুলোকে প্রিন্ট করে ছবির কোলাজ তৈরি করুন। তাকে কিছু না বলে ড্রেসিং টেবিলে বা দেয়ালে টাঙিয়ে রাখুন। দেখবেন, তার আনন্দ দেখার মতো হবে।

লিখে বলুন, ‘ভালোবাসি’
ছোট্ট একটি কাগজে লিখুন ভালোবাসি। সেটা বালিশের কোনায়, লাঞ্চ বক্সে, ল্যাপটপের নিচে রেখে দিন। আচমকা এরকম কিছু পেলে সঙ্গীনির আনন্দটা কিন্তু দ্বিগুণ হবে।

পছন্দের খাবার
দুজনে মিলে বাইরে তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু নিজ হাতে তৈরি রান্নার আবেগটাই যে একেবারে ভিন্ন। প্রিয়জনকে চমক দেওয়া উপহার হতে পারে নিজের হাতের রান্না করা খাবার।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য