স্বাস্থ্য

দাঁড়িয়ে জল পানের যত ক্ষতি

দাঁড়িয়ে জল পানের যত ক্ষতি - West Bengal News 24

দাঁড়িয়ে জল পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায়। ফলে জলের প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না। জল পাকস্থলীতে গিয়ে আঘাত করে। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হয়।

গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) দাঁড়িয়ে জল পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। এর ফলে পাকস্থলীর ভেতরের সরু নালিটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) এর মতো রোগ শরীরে বাসা বাঁধে।

জল পান করার পরেই ছাঁকনি গুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে জল পান করলে শরীরের ভেতরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

দাঁড়িয়ে জল পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে। কিডনি ক্ষতিগ্রস্থ হয় দাঁড়িয়ে জল পান করলে। এতে কিডনির কর্মক্ষমতা কমে। কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে।

আরও পড়ুন ::

Back to top button