বিচিত্রতা

খালি হাতে বিষাক্ত কোবরা ধরলেন এক সৈনিক (ভিডিও)

খালি হাতে বিষাক্ত কোবরা ধরলেন এক সৈনিক (ভিডিও) - West Bengal News 24

মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য কোবরার একটা ছোবলই যথেষ্ট। তাই এই বিষধর সাপ দেখলে বেশির ভাগ মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মালয়েশিয়ার এক সেনা জওয়ান ফণা তুলে থাকা কিং কোবরাকে যে ভাবে খালি হাতে ধরলেন, তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

খালি হাতে সাপ ধরার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফণা তুলে থাকা সাপের সামনে এক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন ওই জওয়ান। তার অপর হাত তখন পিছনে। এই ভাবে সে হাত রেখেছে ফণা তুলে থাকা সাপের মাথার উপর। তার পর আস্তে আস্তে ফণা নামালো কিং কোবরা। জওয়ানও হাত নামালেন সঙ্গে সঙ্গে। তার পর দু’হাত দিয়ে চেপে ধরলেন সাপটির মুখ। ফণা তুলে থাকা বিষাক্ত সাপ মুহূর্তে কাবু।

আরও পড়ুন ::

Back to top button