বিচিত্রতা

পৃথিবীতে যে রোগে আক্রান্ত শুধু দুই জমজ বোন!

পৃথিবীতে যে রোগে আক্রান্ত শুধু দুই জমজ বোন! - West Bengal News 24

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরলতম রোগ ‘ফিল্ডস ডিজিজ’। যেই রোগের রোগী সারা দুনিয়ায় মাত্র ২ জন। রোগী দুইজন যমজ বোন, ক্যাথরিন ফিল্ড ও ক্রিস্টি ফিল্ড।

অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে এ রোগটি ধরা পড়েছে। যেহেতু এই রোগের সন্ধান পৃথিবীর আর কোথাও পাওয়া যায় নাই, তাই দুই বোনের সম্মানে রোগের নাম রাখা হয়েছে ফিল্ডস ডিজিজ। প্রতি সাড়ে ৩ বিলিয়ন মানুষের মধ্যে একজনের হতে পারে এই রোগ।

মাত্র ৪ বছর বয়সে দুই বোন একই সঙ্গে তারা বাকশক্তি হারিয়ে ফেলেন। যদিও এখন তারা আলাদা ইলেক্ট্রনিক ডিভাইস দিয়ে কথা বলতে পারেন।

মজার বিষয় হলো- ‘ইলেক্ট্রনিক ডিভাইসে বিভিন্ন ভাষার বাচনভঙ্গি সিলেক্ট করা যায়। ক্রিস্টি সিলেক্ট করেছেন অস্ট্রেলিয়ান স্টাইল, ক্যাথরিন আমেরিকান স্টাইল (টুইনদের আলাদা করে চেনার জন্য)।

যে ডাক্তার এ রোগটি আবিষ্কার করেছেন, তাঁর ভাষ্যমতে- ‘এই রোগটি শুধুমাত্র মেয়েদের রোগ। মূল সমস্যা প্রগ্রেসিভ নিউরোমাস্কুলার ইনকর্ডিনেশন।’

এ রোগে এই দুই রোগীর দিনের মধ্যে কমপক্ষে ১০০ বার করে মাসল স্পাজম হয়। যা কোনো কিছু দিয়েই কন্ট্রোল করা যায় না। মজার বিষয়টি হচ্ছে- যখন স্পাজম চলে যায় তখন সাথে সাথেই শুরু হয় মারাত্মক মাসল পেইন।

ভুক্তভোগীদের কথা: বিরল এ রোগে আক্রান্ত দুই তরুণীর কাছে তাদের অভিব্যক্তি জানতে চাইলে তারা বলেন, জীবন খুবই ছোট, কেউ পৃথিবীতে আজীবন বেঁচে থাকে না। আমাদের জন্য আপনারা দুঃখ করবেন না। সবসময় সবার হাসিখুশি থাকাই উচিত।

সূত্র: যুগান্তর

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য