বিচিত্রতা

এক কেকের দাম ৬ কোটি!

এক কেকের দাম ৬ কোটি! - West Bengal News 24

সেই সাদামাটা বিয়ে বাড়ির দিন এখোন আর নেই। বিয়ে নিয়ে পুরো বিশ্বে এখন নজর কাড়ার পালা চলছে। এখন প্রথম বিশ্ব থেকে তৃতীয় বিশ্ব, পুরোটাই ঝুঁকছে ডেস্টিনেশন ওয়েডিং কিংবা প্রি-ওয়েডিং ফটোশুটের দিকে। বিয়ে আগে ছিল অনুষ্ঠান। কর্পোরেট হাওয়ায় এখন তা ‘ইভেন্ট’। সুতরাং কোন ইভেন্ট কত ভালো, কে কোথায় নজর কাড়ল, তার হিসেবও চলবে বইকি। ফলত ডিজাইনাররাও বিয়ে নিয়ে নতুন কিছু ভাবছেন। আর এবার এই বিয়েকে কেন্দ্র করে অভিনব এক কেক বানিয়ে পুরো বিশ্ববাসীর নজর কেড়েছেন ডেবি উইংহাম।

লন্ডনের এই ডিজাইনার আস্ত একটি কেক বানিয়ে ফেলেছেন। যা কনের সাজে সজ্জিত। দুবাইয়ের এক ওয়েডিং শো-এর জন্য তাঁর এই কীর্তি। ওয়েডিং কেকটির ওজন প্রায় ১২০ কেজি। লম্বায় প্রায় ৬ ফুট। সবচেয়ে বড় কথা, এই মানুষ সমান কেকটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ৬ কোটিরও বেশি টাকা।

ডিজাইনার জানিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত এ কেকের পুরোটাই খাবার উপযোগী।

সূত্র: বিডি২৪লাইভ

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য