জীবন যাত্রা

ছয় কারণে অংকুরেই বিনষ্ট হয় প্রেমের সম্ভাবনা

ছয় কারণে অংকুরেই বিনষ্ট হয় প্রেমের সম্ভাবনা - West Bengal News 24

বিপরীত লিঙ্গের কারো সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যা মেনে চলতে হয়। আপনার প্রতি তার আকর্ষণ সৃষ্টি ও বাড়ানোর জন্যও এ বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন। অন্যথায় প্রেমের সম্ভাবনা বিনষ্ট হতে পারে অংকুরেই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. নিজেকে নিয়েই চিন্তা
আপনার সব আলোচনা ও চিন্তাভাবনার কেন্দ্রে কি আপনি নিজেই রয়েছেন? বিশ্বের সব বিষয় কি আপনি নিজের দৃষ্টিতে দেখতেই অভ্যস্ত? এখানে অন্য কোনো ব্যক্তির কোনো স্থান নেই? এমনকি আপনার সঙ্গে হৃদয়ের সম্পর্ক স্থাপনকারীরও কোনো স্থান পাওয়ার সম্ভাবনা নেই? আপনার মানসিকতা যদি এমন হয় তাহলে বুঝতে হবে, প্রেমের ক্ষেত্রে আপনার এমন মনোভাব বিপরীত লিঙ্গের মানুষটিকে আকর্ষণ নয় বরং বিকর্ষণ করবে।

২. মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ
কারো সঙ্গে পরিচয়ের পরই আপনি তাকে নিজের করে নিতে চাইছেন? বিনা কারণেই তার কাছাকাছি যেতে চেষ্টা করছেন? তাকে যেভাবে হোক নিজের মনের মানুষ বানাতে আপনি উঠেপড়ে লেগেছেন? এমনটা স্বাভাবিক নয়। এ পরিস্থিতিতে আপনার মনের মানুষটি যত দ্রুত সম্ভব পালাতে চেষ্টা করবেন। কারণ সব কিছুরই একটা সময় ও পরিস্থিতি রয়েছে। মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি এ ক্ষেত্রে হিতেবিপরীত হতে পারে।

৩. অগোছালো পোশাক
আপনার পোশাক বিপরীত লিঙ্গের মানুষকে যেমন আকর্ষণ করে তেমন তা বিকর্ষণও করতে পারে। পোশাক যদি হয় সম্পূর্ণভাবে অগোছালো, তাহলে তা কাউকে দূরে সরিয়েও দিতে পারে।

৪. প্রাক্তন নিয়ে বাড়াবাড়ি
পুরনো প্রেমের সম্পর্ক আপনার বা তার থাকতে পারে। কিন্তু তাই বলে তা সব কথাবার্তায় নিয়ে আসতে হবে, এমন কোনো কথা নেই। অতীতকে অতীতের দৃষ্টিতেই দেখতে হবে। যদি তা করতে না পারেন তাহলে নষ্ট হতে পারে সম্পর্ক।

৫. সব সময় যৌনতার কথা
কথাবার্তায় মাত্রাতিরিক্ত যৌনতা আপনার সম্ভাব্য সঙ্গীকে দূরে সরিয়ে দিতে পারে। সম্পর্ক একটি পর্যায় পর্যন্ত যাওয়ার আগে এ বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো।

৬. পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব
আপনি যদি হন পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে একেবারেই উদাসীন, তাহলে তা মনের মানুষটিকে দূরে সরিয়ে দিতে পারে। ন্যুনতম পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান, নিজের কক্ষ ও কাপড়-চোপড় স্বাস্থ্যসম্মত রাখা ইত্যাদি এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য