রাশিফল ও ভবিষ্যৎ

২০২০ সালে বিয়ে হতে পারে অবিবাহিত কন্যার

২০২০ সালে বিয়ে হতে পারে অবিবাহিত কন্যার - West Bengal News 24

রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হলো বুধ। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হলো ধনসম্পদের গ্রহ। আর এ বছর শুক্র গ্রহকন্যা রাশির উপর অবস্থান করবে। ফলে এই রাশির জাতকের ক্ষেত্রে উপার্জন, সম্পদের বিচারে এই বছরটি শুরু থেকেই ভালো ফল দেবে।

বছরের শুরু থেকেই ব্যবসার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা প্রবল উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসা বা চাকরি, উভয় ক্ষেত্রেই আয় বৃদ্ধির যোগ রয়েছে। মে মাসের পর বিদেশ যাত্রার যোগ রয়েছে।

এ বছরের মধ্যভাগে দাম্পত্যে কলহের আশঙ্কা প্রবল। প্রেমের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। অবিবাহিতের ক্ষেত্রে বিবাহের শুভ যোগ রয়েছে। এই বছরটি এই রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনের উপর মিশ্র ফল দেবে।

আত্মীয়দের সঙ্গে বিবাদ, মনোমালিন্যের যোগ রয়েছে। আত্মীয়ের সঙ্গে কোনো সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য