জানা-অজানা

ট্রেনের শেষ বগিতে “X” চিহ্ন থাকার কারণ

ট্রেনের শেষ বগিতে “X” চিহ্ন থাকার কারণ - West Bengal News 24

ট্রেনের শেষ বগিতে “X” চিহ্ন আঁকা থাকে খেয়াল করেছেন নিশ্চয়ই। কখনো কি জানার আগ্রহ জেগেছে, কেন আঁকা থাকে এই চিহ্ন? আজ আমরা চেষ্টা করেছি সে রহস্যের উত্তর দেয়ার:

X চিহ্নটি ট্রেনের সব থেকে লাস্ট যে বগি বা কামরা তাতে আঁকা থাকে। এর কারণ হচ্ছে, ওই কামরাটি যে ওই ট্রেনের শেষ কামরা এটা বুঝাতেই এই X চিহ্ন আঁকা। দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত যদি ট্রেনের কোনো কামরা খুলে যায়। তবে ট্রেন থেকে আলাদা হয়ে যাওয়া শেষের সেই কামরা কোনটি, তা কীভাবে বুঝবে? কারণ সবসময় মুখে মুখে গুনে হিসাব করা তো সম্ভব নয়, তাছাড়া সেটা অনেক সময় সাপেক্ষ। আর সেই কারণেই ট্রেনের শেষ কামরা বা বগিতে বড় করে একটা X আঁকা হয়। যাতে স্টেশনে যারা ফ্ল্যাগ দেখায় তারা সহজে বুঝতে পারে যে, ওই ট্রেন এর কোনো কামরা মাঝপথে বিচ্যুত হয়নি।

রাতে কীভাবে ওই চিহ্ন বোঝা সম্ভব?
এই সমস্যার সমাধানে ট্রেনের শেষ কামরাতে একটি লাল বাল্ব জ্বলতে দেখা যায়। রাতের বেলাতেও যা নির্দেশ করে দেয় যে এটাই শেষ কামরা, মাঝপথে ট্রেন থেকে কোনো কামরা বিচ্যুত হয়নি।

চিহ্ন হিসেবে X কে প্রাধান্য দেয়ার সঠিক কারণ
যদি কোনো ভেক্টর রাশির অভিমুখ কাগজের তল থেকে নিচের দিকে থাকে (অর্থাৎ, আমাদের বিপরীত দিকে) তাহলে ওই ভেক্টরটিকে আমরা ক্রস( X ) চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর কাগজের তল থেকে উপরের দিকে (অর্থাৎ, আমাদের দিকে) ক্রিয়া করলে সেটা আমরা ডট ( . ) চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই নিয়মটি বোঝার একটি সহজ কৌশল হচ্ছে, যখন কোনো তীর আমাদের থেকে দূরে ছোঁড়া হয় তখন তীরের পিছনটা একটা ক্রস চিহ্নের মত দেখায়। আর তীর যখন আমাদের দিকে আসে তখন তীরের অগ্রভাগ একটি বিন্দুর মতো দেখায়। উপরের নিয়মটি এটারই সমতুল্য।

আরও পড়ুন ::

Back to top button