প্রযুক্তি

টিকটক ভিডিওতে লাইকের সংখ্যা কম, অবসাদে আত্মহত্যা যুবকের !

টিকটক ভিডিওতে লাইকের সংখ্যা কম, অবসাদে আত্মহত্যা যুবকের ! - West Bengal News 24

মানসিক অবসাদে আত্মহত্যা করলো সদ্য 18 তে পা দেওয়া যুবক, টিকটকে আসক্ত ওই যুবক বহুদিন ধরেই নতুন নতুন ভিডিও পোস্ট করে, কিন্তু কোনো ভাবেই তার ভিউ ও লাইক বাড়ছিল না।মনের মতো ভিউ ও লাইক না পাওয়ার কারণে সে বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগতে থাকে।তাতেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

এই ঘটনা ঘটেছে নয়ডার সালারপুরে, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।সে সদ্য 18 তে পা দিয়েছিলো। টিকটক ভারতে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে বেশ কিছুদিনের মধ্যেই। সে নিয়মিত ভিডিও পোস্ট করতো, কিন্তু কোনো ভাবেই আশানুরূপ লাইক পাচ্ছে না সে।সেই বেড়ে চলছিল হতাশা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে যাওয়ার আগে সে সুইসাইড নোট লিখে রেখে যায়। বাড়িতেই সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ও যুবক।

পরিবারের লোকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় অনেকক্ষন ধরে তার ঘরে ডাকাডাকি করায় কোনো সাড়া পায়নি, শেষে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখে ওই যুবক সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়, সেখানে লেখা ছিলো টিকটক ভিডিওয়ে লাইক কম পাওয়ায় হতাশায় আত্মহত্যা করে সে।

সুত্র: সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button