রাজ্য

‘ধর্ষণ করে খুন’, তিনদিন পর মৃতার দেহ শনাক্ত করলেন পরিবারের লোকেরা

‘ধর্ষণ করে খুন’, তিনদিন পর মৃতার দেহ শনাক্ত করলেন পরিবারের লোকেরা - West Bengal News 24

লকডাউনের মাঝে এবার নৃশংসভাবে খুন হয়ে গেলেন এক মহিলা। কৃষ্ণনগরকাণ্ডে তিনদিন পর অবশেষে মৃতাকে শনাক্ত করলেন পরিবারের লোকেরা। তদন্তে পুলিশ।

ঘটনার সূ্ত্রপাত বৃহস্পতিবার। সেদিন রাতে কৃষ্ণনগরের ভালুকা মাদারতলা এলাকায় রাস্তার পাশে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতার পিঠে ও মুখে গভীর আঘাতের চিহ্ন ছিল। যে অবস্থায় মৃতদেহটি পড়েছিল, তাতে ধর্ষণ করে খুনের সম্ভাবনাই বেশি। অন্তত তেমনটাই অনুমান এলাকার মানুষদের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে। পরে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। কিন্তু মৃতার পরিচয় কে? তা ধন্দে পড়েছিলেন তদন্তকারীরা।

শনিবার সকালে কৃষ্ণনগরে হাসপাতালে মৃতাকে শনাক্ত করেন তাঁর স্বামী-সহ পরিবারের লোকেরা। জানা যায়, বৃহস্পতিবার ছ’বছরের ছেলেকে সঙ্গে নদীয়ার মাজদিয়া বাপের বাড়িতে এসেছিলেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, আর ফেরেননি। মৃতার শ্বশুরবাড়ি বর্ধমানের কালনার নাদনঘাটে। কিন্তু বাপের বাড়িতে এসে কেন খুন হয়ে গেলেন? খুনের আগে আগে কি ধর্ষণ করা হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ।

সুত্র:সংবাদ মাধ্যম

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য