রাজ্য

ফাঁসিদেওয়ার বিধাননগরে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ,ব্যাপক চাঞ্চল্য

ফাঁসিদেওয়ার বিধাননগরে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ,ব্যাপক চাঞ্চল্য - West Bengal News 24

 

শিলিগুড়ি:- রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে এক যুবককে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই যুবকের নাম রবি ওরাও(১৮)। জানা গিয়েছে যে এদিন ওই যুবকের পরিবারের লোকজন বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এই দেখে তরীঘরী খবর দেন বিধাননগর থানার পুলিশকে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারনে আত্মহত্যা করল ওই যুবক তা জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

সুত্র: সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button