তাপমাত্রার পারদ উর্ধমুখী রাজ্যে, ফের চোখ রাঙাচ্ছে কালবৈশাখী, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস এই সব এলাকায়

আজও ফের মেঘলা কলকাতার আকাশ, আর আজও মিলল না রোদের দেখা , কিন্তু এটা এখন ভালো লক্ষণ নয়, ভ্যাপসা গরম তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সাথে আবার আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ সোমাবার থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির দাপট শুরু হতে পারে। এদিকে গতকালের থেকে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে কলকাতার। আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ২৭.২ ডিগ্রী ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রী।
এমন অবস্থা এই সপ্তাহ ধরে যে চলতে থাকবে সেটা স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে চলতি সপ্তাহে তুলনামূলক অনেক ঝড় বৃষ্টি চলতে থাকবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায়, মোট ২১ টি জেলায়।এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭%, এই পরিমাণ আগামীতে যে বৃদ্ধি হবে সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিন্ম ২৪.৮ ডিগ্রী ও সর্বোচ্চ ছিল ৩৪ ডিগ্রী।
এমনভাবে তাপমাত্রার তারতম্য হয়েই চলেছে, এই কারণে মানুষ অনেকটাই এখন অস্বস্তির মধ্যে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।এমনিতেই চলছে লক ডাউন, তার মধ্যে এই ভ্যাপসা গরম, মানুষের একেবারে নাজেহাল দশা। তবে আগামী দিন গুলোতে দুই বঙ্গেই যে ভারী ঝড় বৃষ্টি হবে সেটার কথা জানিয়েছে আভয়া দপ্তর। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের ঘূর্ণবাতের ফলে এই দশা, এর মধ্যে উত্তরপ্রদেশে প্রবেশ করেছে ঘূর্ণাবাত, উত্তরপূর্ব ভারত ও উত্তর পশ্চিম সব জায়গাতেই একই ধরনের অবস্থা। আগামী মঙ্গলবার ও বুধবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা আছে।
এদিকে উপকূলীয় জেলাগুলোতে সব থেকে বেশী প্রভাব পরতে চলেছে সেটাই জানিয়েছে তারা, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম সহ আরও বিভিন্ন জায়গায়। এদিকে উত্তরবঙ্গের ৫ টি জেলায় ভারী ঝড় বৃষ্টি হতে চলেছে, বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টি, শিলা বৃষ্টি ও সাথে ৫০-৬০ কিমি বেগে ঝড় হাওয়া। এদিকে জম্মু কাশ্মীর, উত্তরাখন্ড, সব জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
সুত্র:সংবাদ মাধ্যম



