রাজ্য

করোনায় বাংলায় কেন্দ্রীয় দল, ক্ষুব্ধ মমতা !

করোনায় বাংলায় কেন্দ্রীয় দল, ক্ষুব্ধ মমতা ! - West Bengal News 24

করোনা পরিস্থিতি ঘিরে এবার রাজ্য়-কেন্দ্র সংঘাতের আবহ তৈরি হয়ে গেল। করোনা মোকাবিলায় নবান্নের ভূমিকায় কার্যত ‘অসন্তোষ’ প্রকাশ করে বাংলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্রের এহেন পদক্ষেপে সোচ্চার হলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার টুইটারে মমতা লিখেছেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।

ঠিক কী লিখেছেন মুখ্য়মন্ত্রী?

টুইট করে মমতা এ প্রসঙ্গে লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকারের থেকে সবরকম সহযোগিতা ও পরামর্শকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু, কীসের ভিত্তিতে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনে পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্য়ান্য় প্রান্তে কেন্দ্রীয় দল পাঠাছে কেন্দ্র সরকার, তা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে আর্জি রাখছি, এ ব্য়াপারে তা জানান। তা না হলে, কোনও উপযুক্ত কারণ ছাড়া এই পদক্ষেপের সঙ্গে এগোতে পারবে না রাজ্য়। কারণ এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য়পূর্ণ নয়।

উল্লেখ্য়, কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি জায়গায় লকডাউনের শর্ত ঠিকমত মানা হচ্ছে না। নবান্নের ভূমিকায় অসন্তুষ্ট কেন্দ্র। এবার তাই রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলার সাত জেলায় কেন্দ্রীয় দল যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংকে ‘গুরুতর’ করোনা প্রভাবিত বলে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বিপর্যয় মোকাবিলা আইনের শর্ত মেনে লকডাউন ঠিক মতো পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন কেন্দ্রী প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়াও ‘গুরুতর’ করোনা প্রভাবিত সাত জেলায় অত্যাবশ্যকীয় পণ্যের জোগান কেমন, মানুষ সামাজিক দূরত্ব মানছে কিনা, রাস্তায় লোকজনের যাতায়াত কতটা, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখবেন।

সুত্র:সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button