
ঝগড়ার পর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছে। স্বামী প্রতিদিন কয়েকবার ফোন করে। কিন্তু স্ত্রীর পরিবর্তে শাশুড়ি ফোন ধরে বিরক্ত কণ্ঠে জানিয়ে দেন যে, তার মেয়ে এমন ছেলের ঘর করবে না।
আজও জামাই ফোন দিল শ্বশুরবাড়িতে-
শাশুড়ি: কতোবার বলবো যে, আমার মেয়ে তোমার সংসার আর করবে না! তারপরও বারবার ফোন করে বিরক্ত করছো কেন?
জামাই: আপনার এই কথাটা বারবার শুনতে খুব ভালো লাগে, শান্তি পাই। এজন্যই বারবার ফোন করি।



