একদিনে রেকর্ড সংক্রমণ বাংলায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৫৪

এই প্রথম একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা এতোটা বৃদ্ধি পেলো। গত ২৪ ঘন্টার মধ্যেই ৫৪ জন নতুন আক্রান্ত হয়েছে রাজ্যে। রাজ্যে যাতে কোনভাবেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পায় তার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেছে, কিন্তু দেখা যাচ্ছে লিছুই করা সম্ভব হচ্ছে না। কারণ আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে।
এখন রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলো ২৪৫ জন। কিন্তু কেন্দ্রের সাথে তথ্যের মিল নেই রাজ্যের। দুই সরকারের দুই ধরনের তথ্য, কেন্দ্রের হিসেবে ৩৩৯ জন আক্রান্তকারী রাজ্যে। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১২ তেই আছে, যেটা এই মুহুর্তের ভালো খবর।
এদিকে কলকাতা মেডিক্যাল কলেজের ৪ জন ডাক্তার নতুন করে আক্রান্ত হয়েছে করোনায়। তাদের নমুনা পরীক্ষা করার পরে রিপোর্ট পজিটিভ আসে, তার পরেই তাদের আইসোলেশনে রাখা হয়েছে, এখন তারা কাদের সংস্পর্শে এসেছিল, সেই সব ক্ষতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। এখন রাজ্যের অবস্থা খুবই উদ্বেগ জনক, কারণ দেশের সাথে সাথে রাজ্যের আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেতে শুরু করেছে, যেটা মোটেই ভালো কথা নয়।
এদিকে আবার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু ভালো খবর জল তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। সেখানে নার্স, ডাক্তার, ও আরও অনেক স্বাস্থ্যকর্মীরা ছিল। এদিকে মুখ্যসচীব নবান্নে বৈঠক করেছে , সেখানে সিদ্ধান্তও নেওয়া হয়, এখন হটস্পট এলাকা গুলোতে র্যা পিড টেস্ট করা হবে। এখনও পর্যন্ত যে রিপোর্ট এসেছে সেখানে ৫৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়ে গেছে। এদিকে যে সব ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছিল তারা কিন্তু সবাই প্রসূতি বিভাগে কর্মরত ছিল।
সুত্র:সংবাদ মাধ্যম



