স্বাস্থ্য

ফুসফুস ভালো রাখতে শ্বাসের ব্যায়াম

ফুসফুস ভালো রাখতে শ্বাসের ব্যায়াম - West Bengal News 24

শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নিই। পর্যাপ্ত অক্সিজেনের অভাব হলে ফুসফুসের সমস্যা, হৃদরোগ হতে পারে। তবে নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে ফুসফুসকে ভালো রাখা যায়।

শ্বাসের এই ব্যায়াম ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে। এটি ফুসফুসের কার্যক্রম ভালো করতে সাহায্য করে এবং শ্বাসতন্ত্রকে ভালো রাখে। ফুসফুস ভালো রাখতে শ্বাসের ব্যায়ামের পদ্ধতি জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. একটি শান্ত নিরিবিলি পরিবেশে বসুন।

২. চোখ বন্ধ করুন এবং নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন।

৩. শ্বাস নেওয়ার সময় এক থেকে পাঁচ পর্যন্ত গুনুন।

৪. এবার কয়েক সেকেন্ডের জন্য দম আটকে রাখুন।

৫. এবার ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।

৬. সম্পূর্ণ পদ্ধতিটি অন্তত ছয় থেকে আট বার অনুসরণ করুন।

৭. মানসিক চাপ কমাতে এবং ফুসফুস ভালো রাখতে প্রতিদিন নিয়ম করে এই ব্যায়াম করুন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য