রাজনীতি

‘সমস্ত বাধা সরিয়ে সবার আগে করোনা টেস্ট বাড়ান’, সংক্রমণ নিয়ন্ত্রণ করুন প্রধানমন্ত্রীকে পরামর্শ রাহুলের !

‘সমস্ত বাধা সরিয়ে সবার আগে করোনা টেস্ট বাড়ান’, সংক্রমণ নিয়ন্ত্রণ করুন প্রধানমন্ত্রীকে পরামর্শ রাহুলের ! - West Bengal News 24

 

নয়াদিল্লি: ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ । আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৬ হাজার । ভারতে করোনা আক্রান্ত বেড়ে হল ২৬৪৯৬ । করোনায় মৃত বেড়ে ৮২৪ । ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের । এমতাবস্থায় দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাহুলের পরামর্শ, সবার আগে করোনা টেস্টিংয়ের পথে যা যা বাধা আছে তা দূর করতে হবে ।

যাতে কোভিড ১৯-এর টেস্ট আরও দ্রুত হয় । ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষের । রাহুল গান্ধি রবিবার ট্যুইটে বিশেষজ্ঞদের কথা উদ্ধৃত করে বলেন, ‘এই ভাইরাসের সঙ্গে লড়তে হলে টেস্টিং আরও বাড়াতে হবে । এটা ছাড়া আর কোনও বিকল্প নেই । ভারতে এখন এক লাখের জায়গায় ৪০ হাজার জনের টেস্ট হচ্ছে । এইটা আরও বাড়াতে হবে ।’

রাহুলের মতে, ভারতের কাছে টেস্ট কিট মজুত আছে, কিন্তু তা ব্যবহারের জন্য যে বাধাগুলো আসছে তা সরাতে হবে । এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য