রাজ্য

আলিপুরদুয়ার আয়ুশ হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির, চাঞ্চল্য জেলা জুড়ে

আলিপুরদুয়ার আয়ুশ হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির, চাঞ্চল্য জেলা জুড়ে - West Bengal News 24

 

আলিপুরদুয়ারে নতুন করে করোনার চাঞ্চল্য ছড়ালো, আলিপুরদুয়ারের একমাত্র করোনা হাসপাতাল আয়ুশ হাসপাতালে করোনা সন্দেহে এক রোগী ভর্তি হয়েছিলেন, শনিবার রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তির বয়স প্রায় 50 বছরের কাছাকাছি, ওই ব্যক্তির লালারসের নমুনা মারা যাবার আগেই টেস্টের জন্য পাঠানো হয়েছে, কিন্তু রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি। একারণে এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিনা।

তবে এবার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি, মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা করা হয়নি। এবিষয়ে আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-2 সুবর্ণ গোস্বামী বলেন, আয়ুশ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে, মৃত্যুর আগেই ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত ওই ব্যক্তি করোনা পজিটিভ না নেগেটিভ তা বলা যাচ্ছে না। মৃতদেহ কখন কিভাবে সৎকার করা হবে তা নিয়ে কিছু ঠিক হয়নি এখনো পর্যন্ত।তবে এখবর ছড়িয়ে পড়তেই সকলে আরো সাবধানতা অবলম্বন করতে শুরু করেছে ইতিমধ্যে।

সুত্র:সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button