রাজ্য

রাজ্যে সোমবার থেকেই চলবে বেসরকারি বাস: মুখ্যমন্ত্রী

রাজ্যে সোমবার থেকেই চলবে বেসরকারি বাস: মুখ্যমন্ত্রী - West Bengal News 24

 

সোমবার থেকেই গ্রিন জোনে চলবে বেসরকারি বাস। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাস চললেও ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলার মধ্যেই বাস চলাচল করতে পারবে। বাসমালিক ও বাসকর্মীদের জন্য সুখবর। সোমবার থেকেই গ্রিন জোনে থাকা এলাকাগুলিতে বেসরকারি বাস চলাতচলে ছাড় রাজ্য সরকারের।

তবে সরকারি বিধি-নিষেধ মেনে বাস চলাচল করতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে বাসে যাতায়াত করা যাবে।

সুত্র: DNA বাংলা

 

 

আরও পড়ুন ::

Back to top button