কলকাতা

বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি, চুনী গোস্বামীর মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রীও

বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি, চুনী গোস্বামীর মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রীও - West Bengal News 24

 

কলকাতা: লকডাউনের মধ্যে একের পর এক দুঃসংবাদ । ইরফান খান, ঋষি কাপুরের পর এবার আরও এক কিংবদন্তীর মৃ্ত্যুসংবাদ । বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের কিংবদন্তী ফুটবলার চুনি গোস্বামী । দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর । সংবাদমাধ্যমকে চুনী গোস্বামীর মৃত্যুর খবর জানান, তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর । হাসপাতাল সূত্রে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে চুনী গোস্বামীর ।

১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের ক্রীড়ামহল । ট্যুইট করে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, ”ফুটবলের কিংবদন্তী চুনী গোস্বামীর প্রয়াণে আমি শোকস্তব্ধ । উনি ফুটবলের আসল তারকা এবং একজন আইকন । ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে পড়বেন তিনি ।

দেশ এবং বাংলাকে অনেক সম্মান এনে দিয়েছেন । তাঁর মৃত্যু ক্রীড়াজগত এবং বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি । চুনী গোস্বামীর পরিবার, বন্ধু-বান্ধব এবং ফ্যানদের প্রতি আমার সমবেদনা । ওঁর আত্মার শান্তি কামনা করি ।”

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button