রাজ্য

কলকাতা-সহ আরো ৯-টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর !

কলকাতা-সহ আরো ৯-টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ! - West Bengal News 24

 

শুক্রবারও বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহ জুড়েই যে ঝড়বৃষ্টি হবে সেকথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আজ কলকাতা-সহ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রভাব পড়বে অন্যান্য জেলাতেও। বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে বলে খবর।

আলিপুর সূত্রে খবর, বাংলাদেশ লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। সেটা শক্তিশালী হলে বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়বে বলেই মত আবহবিদদের। সেক্ষেত্রে ঝড়বৃষ্টি আরও কিছুদিন চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে একটানা বৃষ্টির বদলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও তীব্রতা বেশি, কোথাও বা কম। ঝড়বৃষ্টির স্থায়িত্বও বেশিক্ষণ হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় এলাকায়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে।

তার ফলেই ঝড়বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর। এছাড়াও সারাদিনই আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button