
আগামী ২০২১ – এর বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৭০ -টি আসনে জয়ী হতে পারে, ঠিক এমন তথ্য উঠে এসেছে আমাদের WestBengalNews24 জনমত সমীক্ষায়। আমাদের নিউজ পোর্টাল ছোট তাই আমাদের সমীক্ষা নিয়ে অনেকেই অতীতে হাসাহাসি করেছেন এবং এই খবরটি নিয়েও হাসাহাসি করবে সেটা আমরা জানি। আমরা আমাদের সকল পাঠকদের মতামতকে সম্মান জানাই।
আমরাই সর্বপ্রথম লোকসভা নির্বাচনের পূর্বে “বর্ধমান-দুর্গাপুর” ,” ব্যারাকপুর” ও ” বিষ্ণুপুর” লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হবে সমীক্ষায় জানিয়েছিলাম। যেখানে সমস্ত বড় বড় নিউজ পোর্টাল জানিয়েছিল যে ওই তিনটি আসন তৃণমূল কংগ্রেস জিতবে। এই নিউজ আজও আমাদের “লোকসভা নির্বাচন” ট্যাগ টি তে ক্লিক করে দেখে আস্তে পারেন।
Team West Bengal News 24



