কলকাতা

এনআরএস হাসপাতালে ৬ জন প্রসূতি সহ ৮ জন করোনা আক্রান্ত !

এনআরএস হাসপাতালে ৬ জন প্রসূতি সহ ৮ জন করোনা আক্রান্ত ! - West Bengal News 24

 

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের আটজন রোগীর শরীরে মিলল করোন ভাইরাসের সংক্রমণে। রাজ্যের কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে এতজনের করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম বলেই মনে করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ছ’জন প্রসূতি। একজন চিকিত্‍সাধীন রয়েছেন পুরুষ মেডিসিন ওয়ার্ডে। আর একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

রিপোর্ট এসেছে পজিটিভ। মৃত ব্যক্তির দেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্য ভবন সরকারি ভাবে এখনও কিছু জানায়নি। এপ্রিলের গোড়ার দিকে এনআরএস হাসপাতালে করোনা আশঙ্কা তৈরি হয়েছিল। এক রোগীর শরীরে কোভিড-১৯ সংক্রমণ মেলায় বেশ কয়েকজন চিকিত্‍সক, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠাতে হয়।

যদিও তাঁদের প্রত্যেকেরই রেজাল্ট আসে নেগেটিভ। এনআরএস হাসপাতালে কোভিডের চিকিত্‍সা হচ্ছে না। ফলে একসঙ্গে আট জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলায় নতুন আশঙ্কা তৈরি হয়েছে। করোনা আক্রান্তদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং ডাক্তার, নার্সদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসেছে বলে খবর।

সুত্র:THE WALL

আরও পড়ুন ::

Back to top button