
মুখ্যমন্ত্রীর ১৩ পাতার চিঠি পেয়েই পাল্টা জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর আনা সমস্ত অভিযোগ খণ্ডন করে তিনি প্রশ্ন তুলে দেন মুখ্যমন্ত্রীর চিঠির সারবত্তা নিয়ে। তিনি টুইট করে জবাব দেন মুখ্যমন্ত্রীর চিঠির। এর আগেও মুখ্যমন্ত্রীর এক চিঠির জবাবে জোড়া চিঠি দিয়েছিলেন রাজ্যপাল।
এদিন মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে টুইটে রাজ্যপাল লেখেন, মুখ্যমন্ত্রীর চিঠির কোনও সারবত্তা নেই। এখন সংঘাতের সময় নয়। এটা সমালোচনার সময় নয়। আমি তাকে গুরুতর পরিস্থিতির দিকে মনোনিবেশ করার এবং জনদুর্ভোগ দূরীকরণের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে এসেছি বরাবর।
রাজ্যপাল আরও লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা কামনা করেছেন। আমিও তাঁর সঙ্গে সহমত। রাজ্য সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার করে চলতে আমি প্রস্তত। তাঁর এই অবস্থানের প্রশংসা করি আমি। অবিচ্ছিন্নভাবে আমি তাঁকে একত্রে কাজ করার জন্য অনুরোধ করে যাচ্ছিলাম, এতদিন পর মুখ্যমন্ত্রী সেই বার্তাই দিয়েছেন।
Response to my letter dated 24/4 has been sent @MamataOfficial today and is in public domain. Hence this comment prior to response
At the outset in this critical time I urge her to focus on grim situation and work in togetherness towards alleviating untold public miseries(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
রাজ্যপাল বলেন, এখন সংঘাতের সময় নয়। এখন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মুখ্যমন্ত্রী পাঠানো চিঠিতে এমন বিষয়বস্তু রয়েছে, তার জবাব দিতে হবে। জবাব দেওয়াও হবে। কারণ এখানে সংবিধানের প্রশ্ন জড়িয়ে রয়েছে। তাই আমি উপেক্ষা পারি না। শীঘ্রই উত্তর পাঠানো হবে।
While I find no substance in her version, both in fact and law, I appreciate her stance ‘for full cooperation with State Government’. Persistently I had been beseeching her to work in togetherness as we are faced virtually with roof falling situation. Hope she acts as such.(2/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
মমতা তাঁর চিঠিতে লিখেছিলেন, রাজ্যাপালের কাছে ওই চিঠি পাওয়ার পর তাঁর রাগের চেয়ে বেশি দুঃখ হয়েছিল। তাই রাজ্যপালের জোড়া চিঠির কড়া জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ১৩ পাতার চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যপালের ওই চিঠি পেয়ে তাঁর রাগের থেকেও বেশি দুঃখ হয়েছে। রাজ্যপাল যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, তা একেবারেই বেনজির।
No time to bicker. There are no sane takers for this unseemly scenario.
I have held enough close to my chest- looks like revealing is becoming unavoidable.
Reply will be sent as her letter has content to which I cannot subscribe as it eclipses essence of constitution. (3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
সুত্র:Oneindia



