রাজ্য

Coronavirus update : রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ৬০০ ছাড়াল !

Coronavirus update : রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ৬০০ ছাড়াল ! - West Bengal News 24

 

কলকাতা, ৩ মে: ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪১ জন। ২৪ ঘণ্টার মৃত্যু হয়েছে ২ জনের। আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের (Department of Health & Family Welfare) তরফে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। অর্থাত্‍ রাজ্যে মোট মৃতের সংখ্য়া বেড়ে হল ৫০। আক্রান্তের সংখ্যা সাড়ে ৬০০ ছাড়াল। তবে কারও সেরে ওঠার খবর নেই।

রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২২৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাড়িতে নজরদারিতে রয়েছেন ৬৯৫৩ জন। আর নজরদারি সম্পূর্ণ করেছেন ৬২,৩৬৫ জন। এখনও পর্যন্ত হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ৪৫৩২ জনকে।

হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪২৩০ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৩০২ জন। বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যের ৫৮২টি কোয়ারানটিন সেন্টারে মোট ২০,৭৪১ জনকে রাখা হয়েছে। ছাড়া পেয়েছেন ১৫,৮১১ জন।

এদিকে আজ করোনাভাইরাসে হলেন আক্রান্ত উত্তর ২৪ পরগনায় কর্মরত এক WBCS অফিসার। তিনি ভর্তি রয়েছেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনে কর্মরত ওই মহিলা আমলার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি গ্রামোন্নয়ন দপ্তরে কর্মরত।

অন্যদিকে ফের কলকাতা পুলিশে (Kolkata Police) করোনার থাবা। কলকাতায় করোনায় আক্রান্ত প্রগতি ময়দান থানার আধিকারিক ও তাঁর স্ত্রী। তিনি হাসপাতালে চিকিত্‍সাধীন। ওই পুলিশ আধিকারিকের সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের সকলকে কোয়ারন্টিন করা হবে। এদিকে গোটা থানাকে জীবাণুমুক্ত করা হচ্ছে।

সুত্র:লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button