দঃ ২৪ পরগনা

লক ডাউনের তৃতীয় পর্যায়ে ঘরবন্দী সাগর বাসীর পাশে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল

লক ডাউনের তৃতীয় পর্যায়ে ঘরবন্দী সাগর বাসীর পাশে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল - West Bengal News 24

ঋত্বিক দাস, দঃ ২৪ পরগনা :: এখন সারা ভারতবর্ষ জুড়ে লক ডাউনের তৃতীয় পর্যায় চলছে। সারা ভারতের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, বিশ্ব খ্যাত দ্বীপ গঙ্গা সাগর ও ঘর বন্দী। এই রকম পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো দক্ষিণ সাগর বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

তারা সাগর বিধানসভার, অন্তর্গত গঙ্গাসাগর, ধবলাট ও রুদ্রনগর অঞ্চলে ৪০০ পরিবারের হাতে চাল, ডাল, সুয়াবিন, তেল, সাবান ও মুড়ি তুলে দেয়। প্রখন্ডের সভাপতি শান্তুনু মন্ডল, সহ সভাপতি বিশ্বজিৎ দে, সম্পাদক স্বদেশ প্রধান, বজরং দলের সংযোগক উত্তম মাইতি অসীম দাস, বিবেকানন্দ বাগ সহ আরো অনেকে সমষ্টি বদ্ধ ভাবে কার্যক্রম টি সম্পন্ন করেন। প্রখন্ডের সম্পাদক স্বদেশ প্রধান জানান যে, দক্ষিণ বঙ্গ প্রান্তের বজরং দলের সংযোগক সমীর নস্কর ও প্রান্তের মিলন প্রমুখ সুমন কর্মকারের অনুপ্রেরণায় তারা আগামী দিনে এই সেবা কাজ চালিয়ে যাবে।

লক ডাউনের তৃতীয় পর্যায়ে ঘরবন্দী সাগর বাসীর পাশে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল - West Bengal News 24

সভাপতি শান্তুনু মন্ডল জানান যে, কেরল, তামিলনাড়ু ও উত্তর প্রদেশে সাগরের অনেক শ্রমিক আটকে আছেন, তাঁদের ওই খানে থাকা ও খাবার ব্যবস্থা করে দেন সমীর বাবু ও সুমন বাবু, এর জন্য তিনি ধন্যবাদ জানান। সহ সভাপতি বিশ্বজিৎ দে জানান তাঁদের এই কাজের জন্য বিশিষ্ট সমাজসেবী অরুনাভ দাস ও শিবশঙ্কর কামিলা তাঁদের কে সাহস ও সহযোগিতা করেছেন।

আরও পড়ুন ::

Back to top button