
কলকাতা: দেশ জুড়ে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের লক ডাউন। যা চলবে আগামী দু সপ্তাহ। আর এই দু সপ্তাহের জন্য সাধারণ মানুষ কোন কোন জিনিসের সুবিধা পেতে পারবে তার এক আগাম তালিকা কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। আর এই পরিষেবার মধ্যে ছাড় দেওয়া হয়েছে ই-কমার্স পরিষেবাতে।
জানানো হয়েছে তারা গ্রাহকদের কাছে স্মার্টফোন ডেলিভারি করতে পারবে। অত্যাবশ্যক পণ্য ছাড়াও অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইট থেকে এ বার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন আমজনতা। কেনা যাবে বইপত্র, স্মার্টফোন, স্মার্ট স্পিকার, ল্যাপটপ, টিভি-সহ বৈদ্যুতিন সরঞ্জামও। তবে নির্দিষ্ট জোনের ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় দ্রব্যর পাশপাশি কম প্রয়োজনীয় দ্রব্যর পরিষেবা আগামী ৪ মে থেকে শুরু করতে পারবে সকল ই কমার্স সংস্থা।
তবে এই ছাড় দেওয়া হয়েছে কেবলমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনের ক্ষেত্রেই। রেড জোনে থাকা গ্রাহকেরা কেবলমাত্র প্রয়োজনীয় দ্রব্যর পরিষেবা নিতে পারবেন ই কমার্স থেকে। সরকারের তরফে সম্পূর্ণ দেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। করোনা মহামারীর ক্ষেত্রে কোন কোন জায়গা বিপদজনক এবং কোন জায়গা আপাত উন্নত জায়গাতে রয়েছে তা জানার জন্যই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে সরকারের তরফে।
সেই হিসেবে গ্রিন এবং অরেঞ্জ জোনে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশ জুড়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে প্৪০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তবে সব থেকে বেশি সংক্রমণের হার মহারাষ্ট্রে। ইতিমধ্যে ওই রাজ্যতে বেশ কয়েকজন মারা গিয়েছেন। পাশপাশি অন্যতম জনপ্রিয় বস্তি ধারাভিতেও বেড়েছে সংক্রমণের হার।
চিকিত্সক এবং স্বাস্থ্য কর্মীদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশপাশি প্রশাসনের তরফে সব দিকে নজর রাখা হচ্ছে। সরকারের নির্দেশিকা যাতে সাধারণ মানুষ অমান্য না করে সেই কারণে পুলিশের উপরে পরিস্থিতি নিয়ন্ত্রনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ই কমার্স পরিষেবাতে কিছুটা ছাড় দেওয়াতে স্বস্তি সাধারণ মানুষের।
সুত্র: কলকাতা24×7



