প্রযুক্তি

মিটার রিডিং নিয়ে বিদ্যুতের বিল জমা দিলেই গ্রাহদের রয়েছে বিভিন্ন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ !

মিটার রিডিং নিয়ে বিদ্যুতের বিল জমা দিলেই গ্রাহদের রয়েছে বিভিন্ন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ ! - West Bengal News 24

 

নয়াদিল্লি: দিল্লির বিদ্যুত্‍ বিতরণ সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বড়সড় উপহার ঘোষণা করা হয়েছে । লকডাউনের ফলে সারা দেশে বিদ্যুতের মিটারের রিডিং বা বিল পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে । এই কারণেই গ্রাহকেরা যদি নিজেদের বিদ্যুতের মিটার রিডিং নেন সেক্ষেত্রে এলইডি টিভির মত আকর্ষণীয় উপহার ।

উত্তর ও উত্তর পশ্চিম দিল্লিতে বিদ্যুত্‍ বিতরণ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত গ্রাহকেরা ৩১ মে ২০২০ এর মধ্যে বকেয়া বিদ্যুতের বিল মেটাবেন তাঁরা পেতে পারেন এলইডি টিভি, এয়ার পিউরিফায়ার, মোবাইল ফোনের মত দুর্দান্ত উপহারও ।

এই কারণেই সংস্থার পক্ষ থেকে পে বিল অ্যান্ড উইন যোজনা শুরু করেছে । উত্তর ও উত্তর পশ্চিম দিল্লিবাসীরা ৩০ জুন ২০২০ এর মধ্যে নিজেই মিটার রিডিং নিয়ে বিল পাঠালে ২২০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ।

বিদ্যুত্‍ পরিবহণকারী সংস্থা বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড ও বিএসইএসের পক্ষ থেকে জানানো হয়েছে যেই সমস্ত গ্রাহকেরা ১০,০০০ টাকা পর্যন্ত বিল অনলাইনে জমা দেবে সেক্ষেত্রে লেনদেনের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না গ্রাহকদের । এছাড়াও যে সমস্ত গ্রাহকেরা নিজে থেকে মিটার রিডিং নেবেন তাঁরা সরাসরি ২০ টাকা বিদ্যুতের বিলে ছাড়া পাবেন ।

সেই রিডিং-এর ভিত্তিতেই অস্থায়ী বিল ইস্যু করা হবে । দিল্লি বিদ্যুত্‍ নিয়ামক সংস্থার নির্দেশানুসারেই গৃহীত হবে সেই বিল । এছাড়াও ২৪ মার্চ থেকে ৩০ জুনের বিলেই থাকছে বিশেষ ছাড় ।

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য