কলকাতা

BREAKING NEWS : এনকাউন্টারে শেষ হল হিজবুল কমান্ডার রিয়াজ !

BREAKING NEWS : এনকাউন্টারে শেষ হল হিজবুল কমান্ডার রিয়াজ ! - West Bengal News 24

 

শ্রীনগর: মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা। এনকাউন্টারে খতম হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু। কাশ্মীরে চলছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। আর সেই এনকাউন্টারে ‘মোস্ট ওয়ান্টেড’ রিয়াজ নাইকুকে খতম করা সম্ভব হয়েছে বলে খবর।

সূত্রের খবর, বুধবার সকাল থেকেই চলছিল গুলির লড়াই। আর সেই লড়াইতে খতম করা হয়েছে রিয়াজকে। যদিও সেনাবাহিনীর তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে কাশ্মীরে এদিন সকাল থেকেই যে রিয়াজ নাইকুকে জালে ফেলেছিল সেনা, সে খবর নিশ্চিত।

মঙ্গলবার রাতেই তার বডিগার্ডকে মেরে ফেলে সেনাবাহিনী। এরপরই ঘিরে ফেলা হয় নাইকুকে।

অবন্তীপুরার পুলওয়ামায় চলছিল সেই এনকাউন্টার। জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ যৌথভাবে সেই অভিযান চালায়। কাশ্মীরে একাধিক অপহরণের ঘটনায় যুক্ত ছিল এই রিয়াজ নাইকু।

ইতিমধ্যেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্পর্শকাতর অভিযানের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয় উপত্যকা জুড়ে। সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানেই চলে অভিযান।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button