রাজনীতি

লাশ নিয়ে রাজনীতি করায় হাত পাকিয়েছেন মমতা আক্রমণ দিলীপের !

লাশ নিয়ে রাজনীতি করায় হাত পাকিয়েছেন মমতা আক্রমণ দিলীপের ! - West Bengal News 24

 

লাশ নিয়ে রাজনীতি করা মমতা অভ্যাস। এতে তিনি হাত পাকিয়েছেন। তৃণমূলের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে করোনা মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার এই নিয়ে বিজেপি যে লাগাতার আক্রমণ করে চলেছে তার প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা।

‘লাশের উপর রাজনীতিতে মমতা স্পেশ্যালাইজড। আগে তিনিই বিভিন্ন জায়গা থেকে লাশ নিয়ে এসে রাজনীতি করতেন, এখন লাশ লুকানোর রাজনীতি করছেন।’ তৃণমূলের নেতা কর্মীদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, মৃতের সংখ্যা বলতে ভয় পাচ্ছে। লজ্জায় আর নিজে আসছেন না। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, সাংসদ, বিধায়কদের পথে নামিয়েছেন মমতা

বৃহস্পতিবার বিকেলেই রাজ্যে করোনায় মৃত্যুর তথ্য গোপন নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। তৃণমূল নেতা সমীর চক্রবর্তী অভিযোগ করেছিলেন ২০২১-র বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি। করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে ভুয়ো ভিডিও প্রচার করছে বিজেপি। এতে বাংলার মানুষকে অপমান করা হচ্ছে বাংলাকে অপমান করা হচ্ছে।

করোনা ভাইরাসে মৃত্যু তথ্য গোপন নিয়ে বিজেপি অভিযোগ করেছে তাতে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল। তাতে সংঘাত আরও চরমে উঠেছে। তৃণমূল নেতা সমীর চক্রবর্তী অভিযোগ করেছেন রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। তিনি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিন। বিজেপির রাজ্য সভাপতির পদে বসুন। আর ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে ভোটে লড়ুন।

কলকাতা হাইকোর্টের রায়ে এক মাসের জন্য ফিরহাদ হাকিমকে প্রশাসক পদে বসার অনুমতি দিয়েছে। তার আগেই অবশ্য রাজ্য সরকার আপত্‍কালীন আইন প্রয়োগ করে প্রশাসক পদে বসানো হয়েছিল। এই নিয়ে সরব হয়েছিল বিজেপি। রাজ্যপাল এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব তলব করেছে।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button