
নিজস্ব সংবাদদাতা : বনগাঁ ,বাপ্পাই দত্ত ,আজ রবিবার ১০ মে বিকেল পাঁচটা থেকে টানা ২১ দিন করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বাধ্য হল বনগাঁর প্রশাসন বিভাগ ও পৌরসভার চেয়ারম্যন ও অন্যান্য উচ্চ আধিকারিক। সূত্র খবর অনুযায়ী জানা গেছে যে এই দিনগুলি বন্ধ থাকবে সমস্ত দোকান ও মার্কেট গুলি এবং তার সাথে সাথে ঘর থেকে বাইরে যাওয়া যাবে না বনগাঁবাসীকে।
শনিবার বনগাঁ প্রশাসন বিভাগ থেকে এই কার্যকরী বৈঠক ডাকা হয় তারপর আলোচনা ভিত্তিক মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এবং জানানো হয় ১,২,৪,১০,১৩,১৯ নম্বর ওয়ার্ড গুলি পুরোপুরিভাবে লকডাউন চলবে । এই লকডাউন চলাকালীন সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোম ডেলিভারি দেয়া হবে এই পরিষেবা প্রত্যেকেরই জন্য, এছাড়া প্রয়োজনীয় ওষুধ বা অন্য কোনো গুরুতর অসুবিধা পড়লে একটি নির্দিষ্ট ফোন নাম্বার দেয়া থাকবে।
যেকোনো বড় অসুবিধার জন্য এই নম্বর কল করলেই পরিষেবার ব্যবস্থা করা হবে, বনগাঁ পৌরসভা চেয়ারম্যান শংকর আঢ্য জানান এই কার্যকারী ভূমিকার কারণ হলো বনগাঁ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে এবং তারা আপাতত কোয়ারেন্টাইনে আছে তা সত্ত্বেও চিন্তা থেকে যাচ্ছে সবার মনে সুতরাং এই মহামারী রোগকে প্রতিহত করতে গেলে ঘরে থাকা অবশ্যই জরুরি পদক্ষেপ , তাই আমরা সবাই এইভাবে সুরক্ষা থাকার জন্য স্থির করেছি রবিবার বিকেল পাঁচটা থেকে টানা ২১ দিন পর্যন্ত লকডাউন পালন করবো ।



