“মমতা চাইছেন বাংলাকে মুসলিম সম্প্রদায়ে পরিবর্তন করতে”- কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর!

ওয়েবডেস্ক : একেই দেশে করোনা সংক্রমণ। রাজ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি। এই অবস্থাতেই কমেনি রাজনৈতিক দ্বন্দ্ব। তৃণমূল বিজেপির সংঘাত লেগেই রয়েছে। রেশন কারচুপি, চিকিৎসায় গাফিলতি, মুসলিম তোষণ এসব বিষয় নিয়ে আগেও প্রশ্ন তুলেছে বিরোধীরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কে লক্ষ করে। এবার এক মারাত্মক অভিযোগের শিকার হলেন তিনি ।
রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী দেবশ্রী চৌধুরী(বিজেপি) টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বলেন,” মমতা ব্যানার্জি চাইছেন পশ্চিমবঙ্গ কে মুসলিম সম্প্রদায়ে পরিবর্তিত করে তাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে” কটাক্ষ এই ট্যুইটের পর শোরগোল পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও প্রকাশ্যে সেই টুইটেই মন্তব্য করা হয়, বাংলা একটি সাম্প্রদায়িকতার মিলন ।
যেখানে হিন্দু-মুসলমান ভেদাভেদ করা হয় না। মুসলিমরা যেরকম হিন্দুদের দুর্গাপুজো পালন করে, সেরকমই হিন্দুরা মুসলিমদের কাছেই প্রিয় খাদ্য বিরিয়ানি খেতে যায়। এ রাজ্য মিলেমিশে থাকার রাজ্য। বিজেপি যেরকম সারা দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছে সেরকম কোন সাম্প্রদায়িক দাঙ্গা এখানে নেই। এখন বিজেপি চাইছে এটা আমার এখানেও ঘটাতে।
Mounting a scathing attack on #WestBengal CM @MamataOfficial, Union Minister Of State for Women and Child Development Debasree Chaudhuri (@DebasreeBJP) has said that #MamataBanerjee wants to convert #Bengal into Islamic State and merge with #Bangladesh.@BJP4Bengal pic.twitter.com/SxOhRg3q88
— IANS Tweets (@ians_india) May 13, 2020



