কলকাতা

বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড, অন্ধকারে ডুবে গেল এই এলাকা !

বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড, অন্ধকারে ডুবে গেল এই এলাকা ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের জেরে অন্ধকারে ডুবে গেল বাঘা যতীনের বিস্তীর্ণ এলাকা।কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন ফুলবাগানের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে রাত এগারোটা নাগাদ আচমকাই আগুন লাগে।

পুড়ে যায় বিদ্যুতের তার। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তারপরই অন্ধকারে ডুবে যায় বাঘাযতীন ব্লকের ইস্ট অংশ এবং ফুলবাগানের একাংশ।

বাসিন্দাদের অভিযোগ দমকল পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়াতেও সিএসসির কর্তৃপক্ষের দেখা মেলেনি। উল্লেখ্য এই বিদ্যুতের খুঁটিতে দুপুর বেলাতে সমস্যা দেখা দেয়। জোরালো শব্দে বিদ্যুত্‍হীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। খবর যায় সিএসইর কাছে।

বিকেল চারটে থেকে ঘণ্টা তিনেকের চেষ্টায় সিএসসি কর্মীরা বিদ্যুতের সংযোগ দেন। তারপর 3-4 ঘন্টা কেটে না যেতেই আবারও বিস্ফোরণ। পুনরায় বিদ্যুত্‍হীন হয়ে পড়ল বিস্তীর্ণ এলাকা। অভিযোগ তারপর থেকেই সিএসসি কর্তৃপক্ষকে ফোন করলেও দেখা মেলেনি ঘন্টার পর ঘন্টা।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button