কলকাতা

রাজ্যে আক্রান্ত কর্মরত আরও এক বিএসএফ কনস্টেবল !

রাজ্যে আক্রান্ত কর্মরত আরও এক বিএসএফ কনস্টেবল ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, ১৭ মে: করোনা (Coronavirus) আক্রান্ত কলকাতায় কর্মরত আরও এক বিএসএফ (BSF) কনস্টেবল। তাঁকে রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ১২ মে ওই বিএসএফ কনস্টেবলের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ।

ওই কনস্টেবল কলকাতায় বিএসএফ-র ক্যান্টিনে কর্মরত ছিলেন। এদিকে আজ বিএসএফ-র তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১০ জন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। তাঁরা সকলেই কোভিড হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন। গতকাল ১৩ জন (দিল্লি থেকে) সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।

এর আগে বাংলায় করোনা আক্রান্ত হন মোট ১৩ জন বিএসএফ জওয়ান। তাঁদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের এমআর বাঙুর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কয়েকদিন আগে। আগামী ১৪ দিন তাঁদের রাখা হবে বারাসাতের বিএসএফ ক্যাম্পে। এখনও করোনা আক্রান্ত হয়ে ৭ জন বিএসএফ জওয়ান হাসপাতালে ভর্তি।

এদিকে হাওড়া থানার ২ পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। উপসর্গ থাকায় কয়েকদিন আগে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রিপোর্ট এলে দেখা যায় ২ জনেই পজিটিভ।

ওই ২ কনস্টেবলকে গতকালই হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ কনস্টেবলের সংস্পর্শে আসায় আরও ২ পুলিশ কর্মীকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button