পর্যটন

চার সপ্তাহের মধ্যে চতুর্থ বিদেশি বিনিয়োগ,মার্কিন প্রতিষ্ঠান General Atlantic-এর !

চার সপ্তাহের মধ্যে চতুর্থ বিদেশি বিনিয়োগ,মার্কিন প্রতিষ্ঠান General Atlantic-এর ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : মুম্বই , করোনার জেরে দীর্ঘদিনের লকডাউনে দেশের অধিকাংশ সংস্থার ব্যবসা যখন তলানিতে । তখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছে রিলায়েন্স জিও । মুকেশ আম্বানির টেলিকম সংস্থায় এবার ৬৫৯৮.৩৮ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল General Atlantic । এই নিয়ে চতুর্থ বিদেশি সংস্থা জিও-তে বিনিয়োগের কথা জানাল ।

এখনও পর্যন্ত ৬৭,১৯৪.৭৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনতে সফল জিও । ফেসবুক, সিলভার লেক পার্টনার্স এবং ভিস্তা ইক্যুয়িটি পার্টনার্সের পর এবার জিও-তে টাকা ঢালছে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি ব্যবসায় বিনিয়োগকারি সংস্থা জেনারেল অ্যাটলান্টিক (GA) । রবিবার জিও-তে ১.৩৪ শতাংশ শেয়ার কিনতে ৬৫৯৮.৩৮ কোটি টাকা ঢালল এই মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম।

লকডাউনে থমকে বিশ্ব অর্থনীতি। তার মধ্যে আন্তর্জাতিক লগ্নিকারীদের নজরে রিলায়েন্স জিও। চার সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুনিয়ার চারটি বিখ্যাত সংস্থা টাকা ঢালল রিলায়েন্স জিও-তে। রবিবার রিলায়েন্সের ঘোষণা, জিও-তে লগ্নি করছে জেনারেল অ্যাটলান্টিক। জিও-তে এর আগে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা ঢেলেছে ভিস্তা ইক্যুইটি পার্টনার্স ।

গত ২১ এপ্রিল রিলায়েন্স জিও-তে বিপুল লগ্নির কথা ঘোষণা করে ফেসবুক। মার্ক জুকারবার্গের সংস্থার পর জিও-তে টাকা ঢেলেছে আরও একটি মার্কিন সংস্থা সিলভার লেক। তারপর ভিস্তা ইক্যুয়িটি এবং এবার জেনারেল অ্যাটলান্টিক । এক মাসের মধ্যেই পরপর চারটি চমক দিল মুকেশ আম্বানির সংস্থা জিও ।

লগ্নিকারীদের নজরে জিও । ৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা আগেই লগ্নি করেছে ফেসবুক । ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বিনিয়োগ সিলভার লেকের । ভিস্তা ইক্যুইটি পার্টনারের পর এবার জেনারেল অ্যাটলান্টিক ।

ভিস্তা মার্কিন দুনিয়ার অন্যতম বড় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা । ভিস্তার মূলধনী সম্পদ ৫ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি । সম্ভাবনাময় সংস্থায় লগ্নি করাই এই সংস্থার বৈশিষ্ট্য । গত ১০ বছরে ৬২টি সংস্থায় লগ্নি করেছে ভিস্তা । প্রতিটি লগ্নি থেকেই মুনাফা এসেছে । এই সাফল্য আর কোনও সংস্থার নেই ।

গত কয়েক সপ্তাহে ভারতে বিদেশি লগ্নির গ্রাফটাই যেন পাল্টে দিয়েছে রিলায়েন্স জিও। এক মাসের মধ্যে টানা এতবড় বিদেশি লগ্নির ঘটনা আগে কখনও হয়নি ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য